দেশ জুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গেও বইছে ভোটের হাওয়া। সাধারণ মানুষের মন জয় করতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নতুন প্রকল্প। নতুন ঘোষিত এই প্রকল্পের সাহায্যে পাওয়া যাবে ৫ হাজার টাকার আর্থিক সাহায্য।
বাংলার মৎস্যজীবীদের জীবন-জীবিকার কথা মাথায় রেখে রাজ্য বাজেটে তাঁদের জন্য বিশেষ প্রকল্প ‘সমুদ্রসাথী’ ঘোষণা করা হয়েছিল। সংসদে বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, আবহাওয়ার কারণে এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়, যা তাদের জীবিকার উপর প্রভাব ফেলে। এ কারণে জীবিকা নির্বাহে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মৎস্যজীবীকে বছরে দু’মাস করে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। এর ফলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির প্রায় দু’লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এর জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
উপকূলবর্তী জেলাগুলি, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা এর দ্বারা উপকৃত হবেন। এসব জেলার জেলেরা প্রতি বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাদের জীবিকা নির্বাহে নানা বাধার সম্মুখীন হয়ে থাকেব। সেই কথা মাথায় রেখেই ‘সমুদ্রসাথী’ প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় এই তিন জেলার প্রত্যেক নথিভুক্ত মৎস্যজীবী দু’মাসের জন্য পাঁচ হাজার টাকা করে পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…