আজকালকার দিনে সিংহভাগ মানুষ সোশ্যাল মিডিয়া কথাটির সাথে বেশ পরিচিত। গ্রাম থেকে শহর সকল মানুষ এখন ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট খুলে নিয়েছে। যারা সোশ্যাল মিডিয়া দুনিয়ায় বিচরণ করেন তারা অবশ্যই স্যান্ডি সাহা নামটি শুনেছেন। স্যান্ডি সাহা হলেন একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটার যিনি মাঝে মাঝেই ট্রেন্ডিং টপিক নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মজাদার ভিডিও পোস্ট করে থাকেন। স্যান্ডি সাহাকে চেনে না এমন মানুষ কলকাতাতে নেই বললেই চলে।
স্যান্ডি সাহা কখনও বাদাম কাকিমা সেজে, তো কখনও ইয়াশিকা সেজে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন। নিত্যদিন তাঁর নতুন নতুন অদ্ভুত কার্যকলাপ এবং ভিডিওতে তার উপস্থাপন, তাঁকে ট্রেন্ডিং তালিকায় রাখে। বাঙালি ইউটিউবারদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন তিনি। কখনও কালবৈশাখী সেজে তো কখনো কৃষ্ণ সেজে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। আবার কিছুদিন আগে নাইটি পরে ফাইভ স্টার হোটেলে গিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন তিনি। তবে সম্প্রতি স্যান্ডির নতুন কাণ্ডকারখানা অবাক করে দিয়েছে তাঁর সমস্ত অনুগামীদের।
সম্প্রতি স্যান্ডি সাহা তাঁর ফেসবুক প্রোফাইলের প্রোফাইল পিকচার বদল করেন। সেই ছবি দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। আসলে ছবিতে দেখা গিয়েছে স্যান্ডি সাহা এক যুবকের ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন করছেন। ওই যুবকটি বাংলার এক পরিচিত এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নাসিফ আখতার। এই পোস্ট করতে না করতেই তা চোখের পলকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ছবিতে বিভিন্ন ধরনের কমেন্ট করতে শুরু করেন।
কেউ কেউ কমেন্ট করে বলেছেন, “নাসিফের সাথে কি এবার সন্তানের জন্ম দেবে স্যান্ডি? আর নাম কি হবে ন্যান্ডি?”। তো কেউ আবার কমেন্ট করে লিখেছেন, “নাসিফের সাথে তো ভালই প্রেম চলছে স্যান্ডির। সম্পর্কের পরিণতি কবে পাবে?”। কেউ কেউ নাসিফ স্যান্ডি জুটির ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে হু হু করে ভাইরাল হচ্ছে নাসিফ স্যান্ডির ওই লিপলক কিসের ছবি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…