বিনোদন

Sushmita Dey: প্রকাশ্যে এলো অপরাজিতা অপুর প্রেমকাহিনী, গোপন প্রেমের রহস্য ফাঁস

২০২০ থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে ‘অপরাজিতা অপু’। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন সুস্মিতা দে। শুরু থেকেই ক্যামেরার সামনে তার প্রাণবন্ত অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তার মিষ্টি হাসি দুষ্টু মিষ্টি কথা দর্শকদের আকর্ষণ করেছিল ধারাবাহিকের দিকে। তবে সম্প্রতি জানা গিয়েছে, অন-ক্যামেরার পাশাপাশি অফ-ক্যামেরাতেও চুটিয়ে প্রেম করছেন পর্দার অপু।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের প্রেমিক অনির্বাণ রায়ের সাথে বেশ কয়েকটি ছবি শেয়ার করে তাকে জানালেন জন্মদিনের শুভেচ্ছার কথা। দু’বছরের গোপন প্রেম অবশেষে সামনে এলো। গত দু’বছর ধরে গোপনে অনির্বাণ রায়ের সাথে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। গোটা ‘অপরাজিতা অপু’র সেট জানে একথা এমনটাই জানা গিয়েছে। তবে এই অনির্বাণ রায় আসলে কে? সেকথা জানতেই এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে। তবে অভিনেত্রী মিষ্টি হেসে বলেছেন এই মুহূর্তে তিনি নিজের প্রেমিকের ব্যাপারে কিছু বলতে চান না।

তবে বিনোদন জগতের কোন খবরই চাপা থাকেনা। কোন না কোন সূত্র থেকে তা চলে আসে মানুষের সামনে। জানা গিয়েছে, অনির্বাণ রায় আসলে মালদার ছেলে। তিনি পেশায় এই বিনোদন জগতের অনুষ্ঠানের আয়োজক। তার সাথে এক বিউটিহান্ট প্রতিযোগিতায় পরিচয় হয়েছিল অভিনেত্রীর। সেই থেকেই আলাপচারিতার শুরু। পরে তাদের সম্পর্ক প্রেমে পরিণত হয়েছে। তবে গত দু’বছর ধরে এই গোপন প্রেমের কাহিনী কেন হঠাৎ সামনে নিয়ে এলেন অভিনেত্রী? তবে এই প্রসঙ্গে অভিনেত্রী কিছুই বলেননি। তবে অনেকের মনেই প্রশ্ন উঠছে তবে কি এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘অপরাজিতা অপু’। তবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

শুটিং সেটে অভিনেত্রীকে মালদা নামেই ডাকা হয়। ধারাবাহিকের পর্দায় তিনি মালদারই বিডিও। সম্প্রতি ২৩’শে জানুয়ারি অনির্বাণের জন্মদিনে তার সাথে একাধিক ছবি একসাথে জুড়ে একটি রিল ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন সুস্মিতা। সাথে গুছিয়ে একটি সুন্দর ক্যাপশনও দিয়েছেন। দেখে নিন সেই ভিডিও।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026