বিনোদন

Shruti Das: কাঁধ খোলা কালো ড্রেসে ক্যামেরার সামনে বিচিত্র অঙ্গভঙ্গি করে ভাইরাল শ্রুতি দাস, দেখুন ভিডিও

শ্রুতি দাস ছোটপর্দার অভিনেত্রী হিসেবে দর্শকদের মধ্যে এই মুহূর্তে একটা পরিচিত মুখ। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’র নোয়ার চরিত্রে অভিনয় করে দর্শক মাঝে এক বিপুল পরিচিতি পেয়েছিলেন। টেলিভিশনের পর্দায় ইতি টেনেছে ‘দেশের মাটি’। আপাতত বিরতিতে রয়েছেন অভিনেত্রী। তবে তার শুরুটা হয়েছিল জি বাংলা দিয়ে। জি বাংলার ‘ত্রিনয়নী’ ধারাবাহিক দিয়ে নিজের অভিনয় জীবনে পা রেখেছিলেন তিনি। সম্ভবত খুব শীঘ্রই নতুন রূপে, নতুন চরিত্রে ফিরবেন পর্দায়। অভিনেত্রী এই মুহূর্তে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত রয়েছেন।

টেলিভিশন জগতের অন্যতম চর্চিত অভিনেত্রী তিনি। কোন না কোন কারণে নেটিজেনদের মাঝে চর্চায় থাকেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের একাংশের বক্তব্যের শেষ নেই। তার রূপ থেকে শুরু করে তার প্রেম নিয়ে কথা বলতে ছাড়েন না তারা। তবে অভিনেত্রীও ছেড়ে কথা বলেন না। তিনিও সেই সমস্ত ট্রোলারদের যোগ্য জবাব দিয়ে দেন। কারোর কথাতেই কান দিতে নারাজ তিনি। তিনি একাধিকবার জানিয়েছেন তার ব্যক্তিগত জীবন তিনি কিভাবে কাটাবেন! সেটা তার সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত। সেখানে কে কি বলল তাতে তার কিছু যায় আসে না। টেলি দুনিয়ার ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেই পরিচয় তার।

সম্প্রতি অভিনেত্রী আবারো নিজের একটি রিল ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছেন নেটিজেনদের মাঝে। সেই ভিডিওতে নজর কেড়েছে অভিনেত্রীর গলার গলার হার। অভিনেত্রী যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে প্রথমে শ্রুতিকে খালি গলায় দেখা গেলেও পরক্ষনেই তার গলায় চলে আসে একটি লকেট। যেখানে তার নামের প্রতিটা অক্ষর ঝুলছিল ঐ হারটিতে। তিনি নিজেও সেই দিকে সকলের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেছেন। বোঝাই যাচ্ছে এটি সোনা। তবে অভিনেত্রী এটা নিজে বানিয়েছেন নাকি কোন প্রিয় মানুষের কাছ থেকে উপহার পেয়েছেন! তা অবশ্য জানাননি তিনি। তবে সম্প্রতি এই ভিডিওটি দর্শকদের নজর টেনেছে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, ভিডিওটি বানানোর সময় অভিনেত্রী একটি অফ শোল্ডার সোয়েটার পরেছিলেন, যার জন্য আরও বেশি নজর টেনেছে দর্শকদের।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026