বিনোদন

ক্যান্সার জয়ী সঞ্জয় দত্ত! ট্যুইটারে শেয়ার করলেন পোস্ট

সঞ্জয় দত্ত। একদিকে তাঁকে বলিউডে ‘বাবা’ বলা হয়, অন্যদিকে ‘মুন্নাভাই’ আবার এই সঞ্জয় দত্ত মুম্বই বিস্ফোরণের সময় বেআইনি অস্ত্র রাখার দায়ে শাস্তির কোপে পড়েন। বলিউড মানেই এক ভয়ঙ্কর রসিকতা। এই রসিকতায় হারিয়ে যায় মানুষের ইমোশন। তাইতো সঞ্জয় দত্তের ওঠা-নামা নিয়ে তাঁর অনুরাগীরাও বিভ্রান্ত। আদৌ কি তিনি ক্যানসার জয় করেছেন? সুস্থ আছেন কি? শ্যুটিং এ নেমেছেন সেই ছবি ‘সঞ্জুবাবা’ আগেও শেয়ার করেছেন। তবে কি তিনি ক্যান্সারকে মাত দিয়েছেন? এমনই নানান প্রশ্নের মুখে সঞ্জয় দত্ত ট্যুইটারে একটি পোস্ট শেয়ার করেন। চলুন দেখে নিই সেই পোস্ট।

তবে কি ক্যান্সারকে ইতিমধ্যেই হারিয়ে ফেলেছেন সঞ্জয় দত্ত? এদিন তিনি নিজে ট্যুইট করে লেখেন, ‘শেষ কয়েকটা সপ্তাহ আমার এবং গোটা পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। তবে যেমন কথাতেই আছে আরও কঠিন সৈনিকে পরিণত করতেই ভগবান আমাদের যুদ্ধে নামান। আজ আমার সন্তানদের জন্মদিনে আমি খুব আনন্দিত যে এই যুদ্ধে আমি জয়লাভ করতে পেরেছি এবং ওদের সেরা উপহার দিতে পেরেছি- আমার পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল। ” এর পাশাপাশি তিনি এও লেখেন, “আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাইব কোকিলাবেন হাসপাতালের ডঃ সেওয়ান্তি এবং তাঁর চিকিৎসক, নার্স ও গোটা মেডিকাল টিমকে। যাঁরা গত কয়েক সপ্তাহ ধরে আমার ভীষণরকমভাবে খেয়াল রেখেছেন। আমি সত্যি কৃতজ্ঞ এবং ধন্য।”

সুখবর এটাই যে বলিউডের ‘বাবা’ ভালো আছেন।

Anirban Kundu

Recent Posts

Christy Carlson Romano Sparks Debate After Shia LaBeouf Comment

LOS ANGELES — Former Disney Channel star Christy Carlson Romano has ignited controversy after suggesting…

March 21, 2026

Sarah Michelle Gellar Honors Nicholas Brendon With Emotional Tribute

LOS ANGELES — The Buffy the Vampire Slayer community is mourning the loss of Nicholas…

March 21, 2026

Sarah Michelle Gellar and Alyson Hannigan Pay Tribute to Nicholas Brendon

LOS ANGELES — The Buffy the Vampire Slayer cast is mourning the loss of Nicholas…

March 21, 2026

Buffy Cast Pays Tribute to Nicholas Brendon After His Passing

LOS ANGELES — The Buffy the Vampire Slayer family is mourning the loss of Nicholas…

March 21, 2026

Project Hail Mary Rockets to Record $77 Million Opening for Amazon

LOS ANGELES — Amazon MGM Studios has scored its biggest box office debut ever with…

March 21, 2026

Olivia Rodrigo’s Vogue Bodysuit Look Is Too Hot to Handle

LOS ANGELES — Olivia Rodrigo is turning heads once again, this time with a daring…

March 21, 2026