বিনোদন

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা কান্ডে পুলিশের জালে বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালি

গত ১৪ই জুন বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ব্যাক্তিগত নাকি পেশাগত কারণেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি সেই বিষয়ে কৌতূহল সবার মনে। তার মৃত্যুর পর থেকে দেশজুড়ে একটাই স্লোগান ‘জাস্টিস ফর সুশান্ত’। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা বলা থাকলেও অনুগামীরাদের দাবী এটি পরিকল্পিত খুন।

তার মৃত্যুর পর পরিবারের সদস্য সহ সিনেমা জগতের বেশ কিছু মানুষদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার পরিচালক ও প্রযোজক সঞ্জয় লীলা বনশালিকেও আগামী ৬ই জুলাই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে তার বয়ান রেকর্ড করা হবে।

অন্যদিকে, তার সাথে সাথে যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকেও দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অত্যন্ত প্রভাবশালী ব্যাক্তি হিসেবে পরিচিত এই শানু শর্মা।

খবর অনুযায়ী সুশান্ত আত্মহত্যা কান্ডে মুম্বাই পুলিশের তরফে এখনও পর্যন্ত ২৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তী। এদের দুজনের সাথে একটি ব্যবসা শুরু করেছিলেন সুশান্ত। সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

যদিও এই ঘটনার তদন্ত ভার রয়েছে মুম্বাই পুলিশের ওপর, তবে গোটা দেশ থেকে বারবার সিবিআই তদন্তের দাবী করা হয়েছে। মুম্বাই পুলিশ অবশ্য তাদের ওপর ভরসা রাখার অনুরোধ জানিয়েছে। অন্যদিকে সূত্র থেকে খবর, মৃত্যুর আগে নিজের বিষয়ে গুগল সার্চ করেছিলেন সুশান্ত সিং রাজপুত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026