খেলা

Sanju Samson: ব্যাট ছেড়ে হাতে বন্দুক তুলে নিলেন সঞ্জু স্যামসন, প্রকাশ্যে চালালেন গুলি!

২৮ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম এবং টুইটার পেজে একটি ছবি শেয়ার করেছেন। যা বর্তমানে ভাইরাল হচ্ছে নেটপ্রেমীদের মাধ্যমে। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় জাতীয় দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত থাকলেও সেই সিরিজে ভারতীয় দলে সুযোগ পাননি সঞ্জু স্যামসন। অবাক করা বিষয় হলো এই যে, ২৮ বছর বয়সী ভারতীয় এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের এখনো অভিষেক হয়নি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত চেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা না পেয়ে বর্তমানে অবসর জীবন যাপন করছেন সঞ্জু স্যামসন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হলেও সাদা জার্সি গায়ে মাঠে নামা এখন হয়ে ওঠেনি এই ক্রিকেটারের। তবে ভারতীয় দলের হয়ে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করছেন ডান-হাতি এই ব্যাটসম্যান।


গতকাল ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন নিজের একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাকে বন্দুক হাতে নিশানা ভেদ করতে দেখা গেছে। বন্দুক হাতে নিয়ে দাঁড়ানো সঞ্জুর এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বন্দুক হাতে ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করার সময় সঞ্জু স্যামসন ক্যাপশনে লিখেছেন, ‘হাতে অস্ত্র এবং আপনি কতদূর লক্ষ্যভেদ করতে চান?’

আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় জার্সিতে সঞ্জু স্যামসন নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি শ্রীলংকার বিপক্ষে খেলেছেন। ২০১৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া সঞ্জু স্যামসন এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে দুটি ফরম্যাটে মাত্র ২৮টি ম্যাচ খেলেছেন। তিনি তার ক্যারিয়ারে ১১টি ওডিআই এবং ১৭ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026