সর্বসাধারণের জন্য দারুন খবর। আবারো ফিক্স ডিপোজিট একাউন্টে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৪০০ দিন বা তার বেশি মেয়াদী জমায় ৭.১% হারে সুদ পাওয়া যাবে। আজ থেকেই কার্যকর হতে চলেছে নতুন সুদের হার এবং দু কোটি টাকা পর্যন্ত আপনারা জমা করতে পারেন একটি বিশেষ প্রকল্পে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে যার নাম দেওয়া হয়েছে অমৃত কলস ডিপোজিট। এই প্রকল্পে নানা রকমের সুবিধা দেওয়া হচ্ছে ভারতের সাধারণ মানুষকে।
নতুন প্রকল্পে ৪০০ দিন বা তার বেশি মেয়াদী জমায় ৭.১% হারে সুদ আপনি পেতে পারেন। বয়স্ক নাগরিকদের জন্য সুদের হার আরো বেশি। যদি বয়স্ক নাগরিকরা এই প্রকল্পে টাকা রাখেন তাহলে তারা জমা করা টাকার উপরে ৭.৬% হারে সুদ পেয়ে যাবেন। বুধবার থেকেই বর্ধিত সুদের হারের নতুন এই প্রকল্প কার্যকর হতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। আর এই প্রকল্পে আপনারা সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত জমা রাখতে পারেন একসাথে।
বাজার বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদদের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে স্টেট ব্যাংকের এই অমৃত কলস ডিপোজিট প্রকল্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে। এসবিআই প্রবীণ নাগরিকদের জন্য ফিক্স ডিপোজিট হার ২ বছর থেকে ৩ বছরের মেয়াদে ২৫ বিপিএস বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ৭.২৫ শতাংশের সুদের হার এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ৭.৫০ শতাংশ। ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে যদিও একই সুদের হার পাবেন প্রবীণ নাগরিকরা। বলতে গেলে এটাই প্রবীণ নাগরিকদের জন্য দেওয়া স্টেট ব্যাংকের সর্বোচ্চ সুদের হার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…