সৌন্দর্যের দিক থেকে কোন অংশই অনুষ্কা শর্মার থেকে কম নয় সঞ্জু স্যামসনের স্ত্রী, দেখুন সুন্দর ছবি

ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে একজন উজ্জ্বল তারকা হয়ে উঠেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। একটা সময় ভারতীয় দলে তিনি সহজে জায়গা করে নিতে পারেননি। কিন্তু তার ধারাবাহিকতা এবং তার খেলার স্টাইল তাকে করে তুলেছে একজন অভিজ্ঞ অধিনায়ক এবং আইপিএলে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান ও উইকেট কিপার। দীর্ঘদিন ধরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক করে আসা সঞ্জু স্যামসন ইতিমধ্যেই রাজস্থান রয়েলসের একজন অন্যতম ম্যাসকট হয়ে উঠেছেন। এইবারে তার অধিনায়কত্বে ফাইনাল পর্যন্ত গিয়েছিল রাজস্থান। কিন্তু শেষ রক্ষা হয়নি।

তবে নিজের যথাসাধ্য চেষ্টা করে রাজস্থানকে আইপিএল জেতানোর পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সঞ্জু স্যামসন। শেষ দিকে গুজরাটের ডেভিড মিলার খেলা ঘুরিয়ে দিলেও পুরো ম্যাচে সঞ্জু স্যামসন ছিলেন লাইম লাইটে। তবে আইপিএলের তারকা হলেও ব্যক্তিগত জীবনে তিনি একেবারেই অন্যরকম। ২০১৮ সালে তিনি তার দীর্ঘদিনের প্রেমিকা চারুলতা কে বিবাহ করেন। কলেজের জীবন থেকেই তাদের দুজনের মধ্যে প্রেম সম্পর্ক চলে আসছে। জানিয়ে রাখি, চারুলতা সঞ্জুর কলেজের ক্লাসমেট ছিলেন। তিরুবনন্তপুরম এর মার ইভানিওস কলেজ থেকে দুজনে একসাথে পড়াশোনা করেন।

সেই কলেজে চারুলতা রসায়ন বিভাগে স্নাতক হয়েছিলেন এবং অন্যদিকে সঞ্জু স্যামসন কলা বিভাগের স্নাতক ছিলেন। ২০১৪ সালে তাদের দুজনের কলেজে দেখা হয়েছিল। সেই সময় সঞ্জু স্যামসন ফেসবুকে চারুলতাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ছিলেন এবং সেই সময় থেকেই তাঁদের দুজনের মধ্যে সম্পর্কের সূত্রপাত। পাঁচ বছরের সম্পর্কের পর ২২ ডিসেম্বর ২০১৮ সালে তাদের দুজনের বিবাহ সম্পন্ন হয়। সঞ্জু স্যামসন আদতে একজন ইসাই এবং চারুলতা একজন হিন্দু নায়ার। কিন্তু তবুও তাদের পরিবার তাদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি কখনো।

দুজনের বিবাহ হয়েছিল কেরালার কোভালাম শহরে। বিবাহ ধুমধাম করে হলেও শুধুমাত্র পরিবারের মধ্যেই সীমিত রাখতে চেয়েছিলেন তাদের বিবাহের সম্পূর্ণ অনুষ্ঠান। তাই খুব কাছের বন্ধু এবং পরিবারের সদস্য ছাড়া বাকি কেউ তাদের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন না। সৌন্দর্যের দিক থেকেও কোন অভিনেত্রী থেকে কম যান না সঞ্জু স্যামসন এর স্ত্রী চারুলতা। বলতে গেলে তিনি সঞ্জু স্যামসনের সবথেকে বড় সমর্থক।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026