বলিউড

Aryan Khan: ঘুম না এলে গাঁজা খেতেন শাহরুখ-পুত্র আরিয়ান খান, নতুন জল্পনার শুরু

শাহরুখ খান বলিউড ইন্ডাস্ট্রির কিং খান। নব্বইয়ের দশকের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি। শুরুর সময় থেকেই নিজের দর্শকদের একাধিক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা। তবে বর্তমানে নিজের জন্য নয় নিজের সন্তানদের সূত্র ধরেই চর্চায় থাকতে দেখা যায় তাকে। সম্প্রতি আবারো ছেলে আরিয়ান খানের সূত্র ধরেই চর্চায় কিং খান।

আরিয়ান খান ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সেলেব কিড। গতবছর থেকে একটু বেশিই মিডিয়াতে চর্চায় রয়েছেন তিনি। উল্লেখ্য, গতবছর মাদক মামলায় একটি বিলাসবহুল ক্রুজ থেকে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। সেইসময় প্রায় একমাস জেলে কাটাতে হয়েছিল শাহরুখপুত্রকে। ঐ সময়টায় মিডিয়াতে খান পরিবারের সম্মান নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছিল। চর্চা চলেছিল তুমুল। তবে মাঝে এই প্রসঙ্গ নিয়ে চর্চা থিতিয়ে গিয়েছিল। তবে শুক্রবার এনসিবির তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে সেখানে শাহরুখপুত্রকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে।

মাঝে এই মাদক মামলার সূত্র ধরে চ্যাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডেকে এনসিবির তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখান থেকেই জানা যায় মাদক নিয়ে তাদের মধ্যে কথোপকথন চলত। তবে তিনি যে আরিয়ানকে কখনোই মাদক নেওয়ার জন্য প্ররোচনা দেননি, সেকথা স্পষ্টস্পষ্টি জানিয়েছেন অভিনেত্রী। তিনি যেটুকু বলেছেন সবটাই মজার ছলে বলেছেন বলেই জানান তিনি। তিনি এও জানান, আরিয়ান খান যদি তার প্রসঙ্গে কিছু বলেও থাকে তাহলে সে মিথ্যা বলেছে।

আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করার সূত্রে জানা গিয়েছেল, ঘুম না আসলে মাঝে মাঝে মাদক নিতেন তিনি। এটি ঘুম আনার একটি পদ্ধতি, তা ইন্টারনেট দেখেই নাকি জেনেছিলেন আরিয়ান। তার কথায় তার যখন মাদক প্রয়োজন হতো তিনি আনিয়ে নিতেন। তার বন্ধু আচিত গাঁজা জোগাড় করে দিতে তাকে সাহায্য করতেন। তবে তিনি সরবরাহকারীকে কোনদিনই দেখেননি বলেই জানিয়েছিলেন জিজ্ঞাসাবাদের সময়। তবে মাদক মামলায় তিনি জড়িত থাকলেও সরবরাহে তার কোনো হাত নেই বলেই জানা গিয়েছে। তবে সম্প্রতি প্রকাশিত চার্জশিট অনুযায়ী তাকে বেকসুর খালাস হিসেবেই ঘোষণা করেছে এনসিবি। তবে এটি যে আবার নতুন করে জল্পনা সৃষ্টি করছে সাধারণের মাঝে, তা নিয়ে কোনো সন্দেহই নেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026