রাজ্য

কেউ ওনাদের প্রভাবিত করছেন, মতুয়াদের প্রসঙ্গে বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে বক্তব্য শান্তনু ঠাকুরের

তার বিরুদ্ধে মতুয়াদের ব্ল্যাকমেল করার মতো গুরুতর অভিযোগ এনেছেন বিধায়ক বিশ্বজিৎ দাস। এইবার বনগাঁ উত্তরের বিধায়কের বিরুদ্ধে পাল্টা মুখ খুললেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর৷ তোপ দাগলেন,”বিশ্বজিৎ দাসকে আমার বিরুদ্ধে বলার জন্য প্রভাবিত করছেন। কারা প্রভাবিত করেছেন সেটা বিশ্বজিৎ দাস আগে বলুন।”

তার সাথে ব্ল্যাকমেল প্রসঙ্গে বিধায়ক শান্তনু ঠাকুর বলেন,”সিএএ আমি নিজে আনিনি। পরোক্ষে বিশ্বজিৎ দাস (Biswajit Das) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমান করছেন।” গেরুয়া শিবিরে বনগাঁ সাংগঠনিক জেলা তৈরির বিষয়ে তার সাফ বক্তব্য, “দল মনে করেছে বলে করেছে। দল মনে করেছে বলেই মতুয়াদের বার্তা দিতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন নিজেকে জনপ্রতিনিধি বলে উনি এমন মন্তব্য করছেন! এমন মন্তব্য করলে তো আগামী দিনে জনপ্রতিনিধির ক্ষেত্র তৈরি হতেই সমস্যা হবে।” কটাক্ষের সুরে আরও বলেন, “সরাসরি মতুয়াদের প্রশ্ন করলেই তো পরিষ্কার হয়ে যাবে যে কে প্রতারণা করছে! আর কে কী করছে!”

প্রসঙ্গত উল্লেখ্য, গেরুয়া শিবিরের হঠাৎ ই বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। ‘মতুয়াদের ব্ল্যাকমেল করা হচ্ছে,’ এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বনগাঁ উত্তরের গেরুয়া শিবিরের বিধায়ক। সরাসরি তোপ দেগেছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বিরুদ্ধে।তিনি আরও বলেন, “যারা ভোট দিয়েছেন, তারা সবাই নাগরিক। শান্তনু ঠাকুর মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন। দলকে ব্ল্যাকমেইল করছেন। নিজের স্বার্থ ছাড়া মতুয়াদের কথা ভাবছেন না। অন্যদিকে ভ্যাকসিনেশন শেষ হতে প্রায় ৫ বছর লাগবে। তাহলে মতুয়ারা নাগরিকত্ব কি সেদিন পাবে? মতুয়াদের ব্ল্যাকমেল করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026