অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি তার একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
সম্প্রতি স্বপ্না চৌধুরীর যে রিল ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে অভিনেত্রীকে একটি নীল রঙের নেটের শাড়িতে দেখা গিয়েছে। শাড়ির পাশাপাশি পরেছিলেন মানানসই অলংকারও। সম্ভবত নিজের ঘরের মধ্যেই বানিয়েছেন ভিডিওটি। বলিউডের অন্যতম জনপ্রিয় গান ‘আখিও সে গোলি মারে’এর একটি অংশের সাথে বানিয়েছেন রিল ভিডিও। এই মুহূর্তে সেই ভিডিও রীতিমতো ভাইরাল। পছন্দও করেছেন লাখো মানুষ। নিজেদের প্রিয় অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরাও। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছিলেন এই রিল ভিডিওটি।
নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর এই রিল ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন। বেশিরভাগই এই ভিডিওতে হার্ট ইমোজি শেয়ার করেছেন। বর্তমানে ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ৪.৯ মিলিয়ন। তার যেকোন ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। সম্প্রতি এই ভিডিওটির সূত্র ধরেই আবারো চর্চায় স্বপ্না চৌধুরী।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…