অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।
সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি ‘শায়িন মিউজিক’ নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্বপ্না চৌধুরীর একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, স্বপ্না চৌধুরীর এই নাচের ভিডিওটি ৯ মাসের পুরানো। ২০২২ সালেই তার নাচের এই ভিডিওটি বেশি চর্চিত হয়েছে। ইতিমধ্যেই এই ৩ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি দেখে ফেলেছেন ৭ লাখের কাছাকাছি মানুষ। এই ভিডিওতে স্বপ্না চৌধুরীকে একটি কালো রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। কোনো একটি অনুষ্ঠানের মঞ্চ থেকেই অভিনেত্রীর নাচের এই ভিডিওটি ক্যামেরাবন্দি করা হয়েছিল, তা ভিডিও দেখেই স্পষ্ট হয়েছে। ভিডিওতে স্বপ্না চৌধুরীকে জনপ্রিয় একটি ধামাকেদার হরিয়ানভি গানের তালেই মঞ্চ মাতাতে দেখা গিয়েছে। সম্প্রতি এই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন তিনি। প্রশংসাও পেয়েছেন অনেক। ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত প্রশংসায় ভরা মন্তব্য চোখে পড়বে। সেখানে উপস্থিত দর্শকরাও তারিয়ে তারিয়ে তার এই নাচ উপভোগ করেছিলেন। ভিডিওতে তাদের উচ্ছ্বাস দেখলেই সবটা স্পষ্ট হবে।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…