বিনোদন

VIDEO: ‘চটক মটক’ গানে জোরদার ঠুমকায় ঝড় তুললেন স্বপ্না, দেখে নেচে উঠলেন দর্শকরাও

সোশ্যাল মিডিয়ায় আধুনিক বিনোদনের প্রসঙ্গ উঠলে হরিয়ানভি ডান্সের (Haryanvi Dance) চর্চা হবে না, তা হতে পারে না। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের মতো রাজ্যগুলিতে হরিয়ানভি ডান্স এখনো জনপ্রিয়তার নিরিখে রয়েছে প্রথম দিকেই। ওই সব রাজ্যগুলিতে এখনো দিব্যি স্টেজ শোয়ের চল রয়েছে বেশ ভালো রকমই। মাঝে মধ্যেই সেখানে মঞ্চ বেঁধে নাচ গানের জলসা বসানো হয়। বহু দূরদূরান্ত থেকে লোক এসে ভিড় জমায় আসরে। আর তাদের বিনোদন দেওয়ার জন্য জনপ্রিয় হরিয়ানভি গানে কোমর দোলাতে দেখা যায় তরুণী, যুবতীদের। ঠিক মতো মনোরঞ্জন করতে পারলে অনেক সময় নাচের মাঝেই ওড়ে গোছা গোছা টাকা।

মূলত স্বপ্না চৌধুরীর (Sapna Chowdhury) দৌলতেই আজ হরিয়ানভি নাচের এত রমরমা। হরিয়ানভি ডান্স কুইন বলা হয় তাঁকে। তাঁর হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে এই নাচ। এক সময় স্বপ্নার নাচ দেখার জন্য দর্শক উপচে পড়ত শোতে। মঞ্চ বেঁধে নাচগানের পাশাপাশি নামীদামী ইভেন্টেও নিজের পারফরম্যান্স দেখিয়েছেন স্বপ্না।

মূলত হরিয়ানভি গানেই নাচতে দেখা যেত । তবে ভোজপুরি এবং হিন্দি গানেও বিভিন্ন স্টেজ শোতে নাচতে দেখা গিয়েছে তাঁকে। স্বপ্নার নাচের দক্ষতা বাস্তবিকই প্রশংসনীয়। দর্শককে মাতিয়ে দেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে তাঁর। তাঁর নাচ দেখে চুপ করে বসে থাকার সাধ্য নেই কারোরই। তাঁর ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হলেই তা হয়ে যায় ভাইরাল।

সম্প্রতি ‘চটক মটক’ গানে স্বপ্না চৌধুরীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই গানে একাধিক বার মঞ্চে ঝড় তুলতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি এমনই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে। ট্রেন্ডিং হরিয়ানভি গানে তাঁর জোরদার ঠুমকা দেখে দর্শকরা মাতামাতি শুরু করেছেন। তাঁর প্রতিটি ভিডিওতেই কয়েক কোটি ভিউ হয়ে যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026