অভিনেত্রী সারা আলি খান যথেষ্ট ফিটনেস ফ্রিক হয়ে উঠেছেন। জিমে যাওয়া তাঁর রুটিনের মধ্যে পড়ে। কিন্তু জিমে গিয়ে শুধুমাত্র ট্রেডমিলে হাঁটতে এবং কার্ডিও করতে একঘেয়ে লাগে তাঁর। তাই সম্প্রতি গোবিন্দা ও করিশমা কাপুর অভিনীত ‘কুলি নং 1’ ফিল্মের ‘জেঠ কি দোপেহেরি’ গানের সঙ্গে জমিয়ে নাচলেন সারা। তাঁকে সঙ্গ দিলেন জিমের ট্রেনার। ইন্সটাগ্রামে সারা এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, দুপুরটা খুব সুন্দর হয়ে গেল। ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র সারার ভিডিওর নিচে কমেন্ট করে লেখেন, জিমে বলিউড ডান্সিং সত্যি অভিনব। সারার ডান্স ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।
প্রাক্তন ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নাতনি সারা আলি খান। তাঁর বাবা অভিনেতা সইফ আলি খান ও মা অমৃতা সিং। সারা আলি খান ‘কেদারনাথ’ ফিল্মে অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। এই ফিল্মে তাঁর বিপরীতে নায়ক ছিলেন সুশান্ত সিং রাজপুত। সারা ও সুশান্তের বন্ধুত্ব গাঢ় হতে শুরু করেছিল। সারা প্রায়ই সুশান্তের ফার্ম হাউসে মাদক পার্টিতে যেতেন। সুশান্তের মৃত্যুর পর এনসিবি সারাকে জেরা করে। তাঁর মোবাইল বাজেয়াপ্ত করা হয় বিস্তারিত তদন্তের জন্য। সারার বাবা অভিনেতা সইফ আলি খান জানান, সারা, ইব্রাহিম, তৈমুর তিনজন তাঁর সন্তান। তারা কেউ যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তার শাস্তি হওয়া উচিত। সারার মাদক মামলায় জড়িয়ে পড়ার কারণে অস্বস্তিতে পড়ে পতৌদি পরিবার।
কিছুদিন আগেই রিলিজ হয়েছে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘কুলি নং 1’-এর রিমেকের ট্রেলার। এই ফিল্মে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও সারা আলি খান। ট্রেলারটি মুক্তি পেতেই নীল জলের নিচে বরুণ ও সারার লিপলক কিসের দৃশ্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সারা ‘কেদারনাথ’, ‘সিম্বা’, ‘লাভ আজ কাল পার্ট-2’-তে অভিনয় করলেও ফিল্ম ক্রিটিকরা বলেছেন, তাঁর অভিনয়ের আড়ষ্টতা এখনও কাটেনি। তবে ‘কুলি নং 1’-এর রিমেক নিয়ে সারার বাবা সইফ যথেষ্ট আশাবাদী। তিনি বলেছেন, এই ফিল্মে সারার অভিনয়ের উন্নতি ঘটেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…