খেলা

পাঁচ ম্যাচ শেষেও আইএসএলে এখনও জ্বলল না মশাল

গোয়া: স্পনসর সমস্যা মিটিয়ে আইএসএলের দরজা ইস্টবেঙ্গলের কাছে খুলে গেলেও এখনও জয় অধরা। প্রথম ম্যাচে কলকাতা ডার্বিতে এটিকে-মোহনবাগানের কাছে হারের পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি রবি ফাউলারের ছেলেরা। জামশেদপুর এফসির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও সেই অধরাই ছিল জয়। যদিও হারের মুখ দেখতে হয়নি। শেষ ম্যাচে ড্র হয়েছিল। এর ফলে ১ পয়েন্ট নিয়ে স্কোরবোর্ডের খাতা খুলেছে ইস্টবেঙ্গল। এরই মধ্যে গতকাল, মঙ্গলবার প্রথম জয় পেতে ভাস্কো-দা-গামার তিলক ময়দানে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু এই ম্যাচেও জয়ের মুখ দেখতে পারল না মশাল বাহিনী। গোল করে এগিয়ে গিয়েও পেনাল্টি বাঁচিয়েও কোনও লাভ হল না। শেষমেশ হায়দরাবাদ এফসির কাছে ৩-১ গোলে হার স্বীকার করতে হয়েছে ফাউলারের ছেলেদের।

এদিন প্রথমার্ধের ২৬ মিনিটের মাথায় আইএসএলে প্রথম গোল করে ইস্টবেঙ্গল। গোলদাতা জ্যাক মাঘোমা। এরপরই প্রথমার্ধের শেষ লগ্নে পেনাল্টি পায় হায়দরাবাদ এফসি। কিন্তু সান্তানার স্পটকিক দুর্ধর্ষভাবে আটকে দেন দেবজিত মজুমদার। ফলে প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

এর ফলে দ্বিতীয়ার্ধের শুরুতে সকলে ভেবেছিল হয়তো এবার জয় পাবে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু দ্বিতীয়ার্ধে পাশা উল্টে গেল। মাত্র এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে হায়দরাবাদকে এগিয়ে নিয়ে যান সান্তানা। তারপর ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান হোলিচরণ নার্জারি। পিছিয়ে পড়ে ফের আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকে ইস্টবেঙ্গলের। কিন্তু দাঁতে দাঁত চিপে লড়াই করে যান পিলকিংটনরা। ম্যাচের বয়স যখন ৮১ মিনিট, তখন সেই মাঘোমা ব্যবধান কমান। কিন্তু সমতা ফেরাতে আর পারেনি ইস্টবেঙ্গল। সুতরাং, নির্দিষ্ট সময়ের শেষে ৩-১ গোলে হারতে হয় ইস্টবেঙ্গলকে। সুতরাং, পাঁচ ম্যাচ শেষে এখনও মশাল বাহিনীর পয়েন্ট মাত্র ১।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026