Sara Tendulkar: মারাঠি সাজে শচীন কন্যা, ট্র্যাডিশনাল বেশে ভাইরাল সারা

ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার। কারণে-অকারণে চর্চায় থাকেন তিনি। তবে বর্তমানে নিজের ছেলেমেয়েদের সূত্র ধরেই বেশিরভাগ সময় চর্চায় থাকেন ক্রিকেট ঈশ্বর। তবে সম্প্রতি মেয়ে সারা টেন্ডুলকারের সূত্র ধরেই চর্চায় ক্রিকেট ঈশ্বর। একেবারে ট্র্যাডিশনাল লুকে শচীন কন্যা, মুগ্ধ করেছে সকলকে।

জানা গিয়েছে, খুব শীঘ্রই বলিউডের গ্ল্যামার দুনিয়ায় ডেবিউ ঘটতে চলেছে শচীন কন্যার। নিজের জন্য একেবারে অন্য জগৎ বেছে নিয়েছেন তিনি। মা অঞ্জলি টেন্ডুলকার পেশায় একজন ডাক্তার। অন্যদিকে বাবা শচীন টেন্ডুলকারের পাশাপাশি তার ভাই অর্জুন টেন্ডুলকারও যুক্ত ক্রিকেট দুনিয়ার সাথে। এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সে আইপিএলে খেলছে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের প্রতিনিধিত্বও করেছে অর্জুন।

আইপিএল শুরু হওয়ার সময় থেকেই চর্চায় সারা টেন্ডুলকার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার ভাই অর্জুন খেলছে। আর সেই সূত্র ধরেই বারবার মাঠে দেখা গিয়েছে তাকে। ক্যামেরাতেও ধরা পড়েছেন বারবার। তবে সম্প্রতি জানা গিয়েছে, কোন এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠানে সপরিবারে হাজির হয়েছিলেন শচীন টেন্ডুলকার। সেখানেই তার মেয়ে সারা টেন্ডুলকারকে একেবারে মারাঠি সাজে দেখা গিয়েছে। এমন ট্র্যাডিশনাল সাজে খুব একটা দেখা মেলে না তার। বিদেশে থাকার সুবাদে বেশিরভাগ সময়ই তাকে ওয়েস্টার্ন লুকে দেখা যায়। মারাঠি সাজে তাকে যে দুর্দান্ত লাগছিল, তা নেটিজেনদের প্রতিক্রিয়া দেখেই বোঝা গিয়েছে। নীল ও লালের কম্বিনেশনে সম্ভবত কাঞ্জিবরম পরেছিলেন তিনি। জানা গেছে, এদিন শচীন টেন্ডুলকারও নীল রঙের শার্টই পরেছিলেন।

বর্তমানে সারা মডেলিং দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন। ২০২১’এর ডিসেম্বর থেকেই মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে সে। লন্ডনের একটি নামী পোশাক ব্র্যান্ডের হয়ে একটি বিজ্ঞাপনেও কাজ করেছিলেন সারা। সেই ছবিও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ২৪ বছর বয়সেই মিলিয়ন ফলোয়ার্স জমা করে ফেলেছেন নিজের ঝোলায়। উল্লেখ্য, শচীন কন্যা বলিউডে ডেবিউ করলে, তা যে সুহানা খান, সানায়া কাপুর, খুশি কাপুরের মতো সেলেব কিডদের জন্য জোর প্রতিযোগিতা এনে দেবে, তা বলাই যায়। তবে তার বলিউডে ডেবিউয়ের খবর বছর শুরুতেই প্রকাশ্যে এসেছিল।

উল্লেখ্য, শচীন কন্যা সারা টেন্ডুলকার মুম্বাইয়ের ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ থেকেই নিজের স্কুলের পড়াশোনা শেষ করেছেন। পরে ‘ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন’ থেকে নিজের গ্রাজুয়েশন করেছেন তিনি। তারপর থেকেই মডেলিং দুনিয়ায় পা রেখেছেন সারা। বলিউডে সারা টেন্ডুলকারের ডেবিউ ঘটলে তা যে অনেকের চিন্তার কারন হতে পারে, তা নিঃসন্দেহে বলা চলে।

শোনা যায়, সারা আলাদাভাবে অভিনয়ের জন্য প্রশিক্ষণও নিয়েছেন। তিনি যথেষ্ট প্রতিভাবান। জাহির না করলেও ক্যামেরার সামনে তিনি অনেককেই টেক্কা দিতে পারেন। সম্প্রতি তার বলিউড ডেবিউয়ের কথা প্রকাশ্যে আসতেই, অপেক্ষায় দিন গুনছেন তার অগণিত ভক্তরা। সারার অভিনেত্রী হওয়ার সিদ্ধান্তকে স্ব-ইচ্ছায় সমর্থন জানিয়েছেন তার অভিভাবকেরাও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026