খেলা

মাত্র ৫৪ বলে অপরাজিত ১১২ রান, আইপিএলে ইতিহাস লিখলেন আনক্যাপড ক্রিকেটার রজত পাতিদার

পরিবর্তক ক্রিকেটার হিসেবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিবিরে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার রজত পাতিদার। আর সেই তরুণ ক্রিকেটারের কাঁধে ভর দিয়ে লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে জয়লাভ করলো ব্যাঙ্গালোর শিবির। কাহিনীর সূত্রপাত ঘটে গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচ থেকে। কারণ চোটের জন্য গোটা আইপিএল মরশুম থেকে ছিটকে যান লুবনিথ সিসোদিয়া। মূলত তাঁর পরির্তক হিসেবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাদের দলে যুক্ত করেন আনক্যাপড ক্রিকেটার রজত পাতিদারকে।

তবে তরুণ সেই ক্রিকেটারের জন্য লখনউ সুপার জায়েন্টসের মতো শক্তিশালী দল প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজিত হবে এমনটা হয়তো ভাবেনি কে এল রাহুলের দল। কলকাতার ইডেন গার্ডেন্সে যেখানে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েলের মত বিধ্বংসী ক্রিকেটাররা ব্যর্থতার পরিচয় দেন সেখানে তরুণ ক্রিকেটারের প্রতিভায় মুগ্ধ হয়েছেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

ব্যাঙ্গালোরের দুঃসময়ে মাত্র ৫৪ বল মোকাবেলা করে ১১২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন তিনি। আর এর সাথে সাথে আইপিএলের ইতিহাসে এক যুগান্তকারী ইতিহাস লিখেছেন রজত পাতিদার। আইপিএলের ইতিহাসে আনক্যাপড ক্রিকেটার হিসেবে প্রথম শতরানের ইনিংস খেলার গৌরব অর্জন করেছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে আইপিএলের ১৪ আসরে প্লে অফের ম্যাচগুলোতে শতরানের ইনিংস আসেনি কারো ব্যাট থেকে।

যদিও গতকাল দুটি জীবন দান পেয়েছিলেন রজত পতিদার। প্রথম বার তাঁর ক্যাচ পড়ে ১৫.৩ ওভারে। রবি বিষ্ণোইয়ের বলে রজতের ক্যাচ ছাড়েন দীপক হুডা। একেবারে সহজ ক্যাচ ছিল। এর পর ফের ১৭.৩ ওভারে মহসিন খানের বলে পতিদারের ক্যাচ ধরতে পারেননি ভোরা। ঠিক তার পরের বলে ছক্কার সাহায্যে ব্যক্তিগত শতরানের গণ্ডি পার করেন রজত পাতিদার। মূলত দীনেশ কার্তিক এবং রজতের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ইনিংস শেষে ২০৭ রানের বিশাল স্কোর অর্জন করতে সক্ষম হয় ব্যাঙ্গালোর।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026