রাজ্য

২১ পাতার চিঠিতে প্রধান ষড়যন্ত্রকারীদের কথা লিখলেন সুদীপ্ত সেন, লিখলেন কাকে দিয়েছিলেন কত টাকা

এইবার ইংরেজি হরফে তিন ভাগে লেখা ২১ পাতার চিঠিতে সারদা কাণ্ডের প্রধান ষড়যন্ত্রকারীদের কথা লিখলেন সুদীপ্ত সেন। আগের ১৯ এ ডিসেম্বর প্রেসিডেন্সির জেল থেকে এই চিঠি কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করেছেন সারদা গোষ্ঠীর প্রধান সুদীপ্ত সেন। তাতে তিনি দাবি করেছেন, কখনও কলকাতা ছেড়ে ফেরার হতে চাননি সুদীপ্ত। কিন্তু এক রাজনৈতিক প্রভাবশালী নেতার চাপে সারদা অর্থ লগ্নি সংস্থা বন্ধ করে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। তার সাথে ছিলেন এই গোষ্ঠীর অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়।

সারদা মামলার কেস রেকর্ডে নথিভুক্ত এই চিঠির প্রতিলিপি চিফ মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক ছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতেও তুলে দিয়েছেন তিনি। এছাড়া পাঠানো হয়েছে সিবিআইয়ের ডিরেক্টর এবং মুখ্যমন্ত্রীর কাছেও। জানা গিয়েছে যে সেই চিঠিকে তিন ভাগে বিভক্ত করে একাধিক বিষয় উল্লেখ করছেন সুদীপ্ত সেন। প্রথম ভাগে তিনি কীভাবে রাজনৈতিক প্রভাবশালী নেতাদের দ্বারা প্রতারিত হয়েছিলেন তা ও চিঠির মাধ্যমে জানিয়েছে সুদীপ্ত। এর পরের দুটি ভাগে তিনি সারদা তৈরির পিছনের কাহিনীও জানিয়েছেন।

কীভাবে এক শ্রেণির ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতাদের হাতে টাকা তুলে দেওয়া হত সেই বিষয়েও এইদিন লিখেছেন সুদীপ্ত সেন। কোন রাজনৈতিক নেতাকে কবে কখন কত টাকা তুলে দিয়েছেন সেই বিষয়েও লেখা রয়েছে এই ২১ পাতার চিঠিতে। তার বক্তব্য অনুসারে, ২০১৩ সালের এপ্রিল মাসে তাকে দিয়ে চিঠি লিখিয়েছিলেন একজন রাজনৈতিক নেতা। এবং সেই নেতার পরামর্শ মেনেই তিনি কলকাতা ছেড়ে ফেরার হন।

সুদীপ্ত সেন আরও দাবি করেছেন যে, কাশ্মীর থেকে তাকে গ্রেফতার করার পরে সিবিআই এবং ইডিএ তদন্তকারী আধিকারিকদের তিনি জানিয়েছিলেন সব টাই। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। চিঠির শেষে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছে সুদীপ্ত সেন। তার বক্তব্য, তিনি এখন খুবই অসুস্থ। যে কোনও সময় হয়ে যেতে পারে যা কিছু। যে কারণে দ্রুত তদন্ত শেষের আশা করেছেন সুদীপ্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026