রাজ্য

রাজ্যের পুলিশে হবেনা, ভোট করবে সিআরপিএফঃ বক্তব্য শুভেন্দুর

রবিবার তথা আজ দাঁতনে সাড়ে ৩ কিলোমিটার পথ জুড়ে রড শো করতে করতেই নেমে আসল বিকেল। তার পরের দিনই ছিল জনসভা। তবুও শীতের সন্ধ্যায় শুভেন্দু অধিকারী সভা ছেড়ে নড়লেন না এক পা ও। এইদিন রোড শো তে আবারও দেখা গেল জনজোয়ার। সেই বিষয়ে শাসক শিবিরকে উদ্দেশ্যে করে এই দিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন,” এটা তো সবে ট্রেলার , সিনেমা এখনও অনেক বাকি।”

আসন্ন নির্বাচনে শাসক দলকে সাবধানও করেন শুভেন্দু। তিনি বলেন,” এইবার ভোট হবে। কিন্তু রাজ্য পুলিশে হবেনা। সিআরপিএফ ভোট করবে। নির্বাচনী আচরণ বিধি চালু হতে দিন।” তৃণমূলকে এইদিন ‘ছিন্নমূল’ বলেও কটাক্ষ করেন প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তব্য,”২৩ এ মে জিতে দেশে আবার ক্ষমতায় আসে বিজেপি, সেই দিন জোড়াফুলের বড় বড় নেতারা নিজের মোবাইল সুইচ অফ করে রেখেছিলেন। তালা দিয়ে রেখেছিলেন পার্টি অফিসে। এদের অক্সিজেন দিয়ে যে ঘর থেকে বের করে এনেছিল তাকেই এইবার বিশ্বাসঘাতক বলছে এরা।”

সৌগত রায় হোক কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দল ছাড়ার পরে শাসক শিবিরের অনেক নেতাই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন ‘বিশ্বাসঘাতক’ বলে। তার জবাবে এইদিন প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু বলেন,”আমি একে একে মন্ত্রিত্ব, বিধায়ক পদ আর পরে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছি এবং একজন সাধারণ ভোটার হয়েছি। আর একজন সাধারণ ভোটার যে কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন।”

শুভেন্দুর বক্তব্য,”তৃণমূল ভবনে বসে তৃণমূলের একজন সাংসদ এইদিন বলেছেন, মেদিনীপুরে নাকি বিশ্বাসঘাতকদের জন্মগ্রহণ হয়। না, বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের জন্ম হয় এখানে। তিনি বইটি না লিখলে নিজের নাম পরিবার নাম পর্যন্ত লিখতে পারতেন না। মেদিনীপুরে জন্মায় ক্ষুদিরাম বসুরা, মাতঙ্গিনী হাজরা রা।” পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এইদিন রোড শো করে শুভেন্দু স্লোগান দেন,”তোলাবাজ ভাইপো হাটাও, চর হঠাও, একশো দিনের কাজের চোর হঠাও, প্রধানমন্ত্রীর আবাস যোজনার কাটমানিখোরদের হঠাও।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026