বিনোদন

ছুটি নিয়ে মা ও ভাইয়ের সাথে বরফের দেশে অভিনেত্রী সারা আলি খান

অমৃতা সিং (Amrita singh)নিজের ছেলে ইব্রাহিম (Ibrahim khan) ও মেয়ে সারা (sara ali khan)-কে আঁকড়ে প্রতিটি মুহূর্ত বাঁচেন। সম্প্রতি ইন্সটাগ্রামে সারা ও ইব্রাহিমের স্কুলজীবনের ছবি শেয়ার করেছেন অমৃতা। ছবির সারা তখন যথেষ্ট ভারী চেহারার ছিলেন এবং চোখে ছিল চশমা। এখনকার গ্ল‍্যামারাস সারার সঙ্গে তার কোনও মিল নেই। তাঁর ভাই ইব্রাহিমও যথেষ্ট সাধারণ ছিলেন। সারা ও ইব্রাহিমের সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে অমৃতাকেও। তাঁর চোখে রয়েছে সানগ্লাস। ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

গত মাসেই সারা ও অক্ষয়কুমার (Akshay kumar) অভিনীত ‘আতরঙ্গী রে’-র শুটিং শেষ হয়েছে। অপরদিকে করোনা অতিমারীর কারণে লকডাউনের সিদ্ধান্ত নিতে চলেছেন মহারাষ্ট্র সরকার। ফলে সারার হাতে এখন অখণ্ড অবসর। সারা ট্র‍্যাভেল করতে পছন্দ করেন। তাঁর প্রতিবারের বেড়ানোর সঙ্গী হন তাঁর ভাই ইব্রাহিম ও মা অমৃতা। এবারেও তার ব্যতিক্রম হল না। সারা, ইব্রাহিম ও সারার বান্ধবী ইশিকা শ্রফ (Ishika shroff) বেড়াতে গিয়েছেন গুলমার্গে।

সেখান থেকে প্রচুর ইন্সটাগ্রাম রিল ও ছবি শেয়ার করছেন সারা। এর মধ্যে সারা ও ইব্রাহিমের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে সারাকে দেখা যাচ্ছে স্নো বাইকিং করতে। ইব্রাহিমের মুখ দেখে মনে হচ্ছে, দিদির কান্ড দেখে তিনি খুবই চিন্তিত। সারার পরনে গ্রে রঙের পুলওভার ও নীল ডেনিম এবং গ্রে রঙের বুটস। সারার চোখে রয়েছে মিরর গ্লাস। গুলমার্গের বরফ যে সারা ভালোই এনজয় করছেন, তা বোঝা যাচ্ছে। তবে এবার অমৃতা তাঁদের সঙ্গে যাননি। তিনি মুম্বইতে রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026