প্রয়াত হয়েছেন ফ্যাশন জগতের উজ্জ্বল নক্ষত্র শর্বরী দত্ত। দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা শেষ করে যুক্ত হন ফ্যাশন জগতের সঙ্গে৷ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ওয়্যার ফর ম্যান কে ফ্যাশনের মর্যাদা দিয়েছেন তিনিই। এমনকি আন্তর্জাতিক স্তরেও কাজ করেছেন শর্বরী। কখনো সাজিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে, তো কখনো বলিউডের বিদ্যা বালানকে তো কখনো অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইকে। এমনকি সঞ্জয় লীলা বনসালির জন্যেও কাজ করেছেন শর্বরী দত্ত।
রঙীন ধুতির প্রচলন করেছিলেন শর্বরী নিজেই। রইল কিছু কালেকশন…………………
এমনকি, একাধিকবার বচ্চন পরিবার সেজে উঠেছিলো তাঁরই পোশাকে। ঐশ্বর্যের বিয়ের সময় মা বৃন্দা রাই শর্বরী দত্তকেই প্রথম ফোন করেন। তাঁর হাতে করা ডিজাইনেই সেজেছিলেন বচ্চন ঘরণী।
১৬ তারিখ শেষ ডিনারে মায়ের সঙ্গে দেখা হয়েছিলো ছেলের। এরপর আর দেখা হয়নি। বৃহস্পতিবার রাত ১১ টায় শর্বরী দত্তের নিথর দেহ উদ্ধার হয় বাথরুমেই। বর্তমানে শর্বরী দত্তের শরীর ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে রয়েছে। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে হরমোনের ওষুধ সেবন করতেন বলে জানান শর্বরী দত্তের পুত্রবধূ। আপাতত তাঁর শরীরের ময়না তদন্তের পরেই জানা যাবে বিস্তারিত তথ্য। তবে, বলা বাহুল্য ফ্যাসানিস্তা শর্বরী দত্তের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে।
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…
শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…