বলিউড

বলিউডে ফের ইন্দ্রপতন, প্রয়াত খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান

কৌশিক পোল্ল্যে: বলিউডে যেন মৃত্যু মিছিল বেড়েই চলেছে। ইদানিং বছরটা যেন একেবারেই ভালো কাটছে না। করোনা আবহের মধ্যেই একের পর এক দুঃসংবাদের ভেঙে পড়ছে বলিউড। এরইমধ্যে চলে গেলেন বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরো এক দগদগে ঘা এর শিকার বলি ইন্ডাস্ট্রি। পৃথিবী ছেড়ে বিদায় নিলেন একসময়ের বিখ্যাত নৃত্য কোরিওগ্রাফার সরোজ খান। যার নাচের তালে একসময় শ্রীদেবী থেকে মাধুরী সকলেই মঞ্চমাত করেছিলেন, সেই সরোজ খান পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

বহুদিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালেই তার জীবনাবসান ঘটে। শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তিনি, গতকাল রাতে ১টা ৫২ মিনিটে এই কিংবদন্তি কোরিওগ্রাফার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, গত ২০ই জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং ক্রমশ সুস্থ হয়ে উঠেছিলেন তারপর গতকাল হঠাৎ করেই এই ইন্দ্রপতন। মুম্বাইয়ের বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ক্রমাগত সুস্থ হওয়ার কারণেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথাও প্রায় ঠিক হয়ে গিয়েছিল।

নিজের ক্যারিয়ারে বেশ কিছু অসাধারণ সৃষ্টির সাক্ষী এই নাচের রানী। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য দেবদাস ছবির ‘ডোলা রে’, ‘তেজাব’ ছবির ‘এক দো তিন’ এর মতো জনপ্রিয় নাচ। তার মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা বলিউড, পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই হাজার কুড়ি টা যেন সত্যি সত্যিই দু হাজার বিষ হয়ে গেল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026