কলকাতাঃ এবার রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে অস্বস্তি বাড়ল পশ্চিমবঙ্গ সরকারের। কারণ নির্দিষ্ট সময়সীমা বেঁধে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে নবান্নকে বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিল রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল বা স্যাট।
রাজ্য সরকার ডিএ না মেটালে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে। এই মহার্ঘ ভাতা নিয়ে বারবার সরকারের কাছে আবেদন করেছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। কিন্ত তাতেও কোন লাভ হয়নি। গত বছর ২৬ জুলাই ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে বলে জানায় স্যাট। এর পাশাপাশি আরো জানানো হয় কেন্দ্রীয় সরকারি হারে রাজ্যের কর্মীদের ডিএ দিতে হবে।
এর পর রাজ্য থেমে থাকেনি ওই রায়ের ভিত্তিতে রিভিউ পিটিশন দাখিল করে কিন্তু শেষ পর্যন্ত স্যাটে নবান্নের আর্জি খারিজও হয়ে যায়। কিন্তু দুপক্ষের এই মামলা মকোদ্দমার পর অবশেষে আজ, বুধবার ওই মামলার ভার্চুয়াল শুনানিতে স্যাট জানিয়ে দেয় ১৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবেই।
আম আদমি পার্টির অন্দরে দ্বন্দ্ব যেন আরও তীব্র আকার নিচ্ছে। রাজ্যসভায় পাঞ্জাব ইস্যু তুলতে ব্যর্থ…
৫ এপ্রিল ২০২৬-এ দেশের সোনার বাজারে সামান্য দামের পরিবর্তন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা…
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে তদন্ত এখন নতুন মোড় নিয়েছে। রিজেন্ট পার্ক থানায় FIR দায়েরের…
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…