নিউজ

“সবাইকে জামাই আদর দেওয়া সম্ভব নয়” পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে বললেন শতাব্দী রায়

এবার কোয়ারেন্টাইন সেন্টারের বিষয়ে মুখ খুলে বিতর্কে জড়ালেন বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়। এদিন শনিবার সাঁইথিয়ায় একাধিক প্রশাসনিক বৈঠকে যোগদান করেন বীরভূম সাংসদ শতাব্দী রায়। আর তার মাঝে তাঁকে পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টারের বিক্ষোভ নিয়ে জিগ্যেস করলে তিনি জানান, “পরিযায়ী শ্রমিকদের সবাইকে জামাই আদর দেওয়া সম্ভব নয়। এই সময় মানিয়ে চলতে হবে। কাউকে মাছ দিলে, মাংস চাইছে। মাংস দিলে ডিম চাইছে। একজন এলে তাঁকে যদি আদর যত্ন করা যায় তবে সেটা সবার পক্ষে সম্ভব নয়। এখন অস্থিরতার সময়”।

বিগত কয়েকদিন ধরে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকেরা অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন, যে কোয়ারেন্টাইন সেন্টারে তাঁদের থাকতে হচ্ছে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ, নেই আলো, মিলছে না পানীয় জল থেকে খাবার। আর এই অভিযোগকে হাতিয়ার করে সুর চড়াচ্ছেন অনেকেই। বিরোধীরাও এই মন্তব্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়ের বক্তব্যকে খোঁচা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলিপ ঘোষ বলেছেন, ” এটাই ওদের দৃষ্টিভঙ্গি”।

প্রসঙ্গত উল্লেখ্য, ভিন রাজ্য থেকে একের পর শ্রমিক স্পেশাল ট্রেনে নিজ রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকেরা। সেরকমই বাংলাতেও পরিযায়ী শ্রমিক নিয়ে প্রবেশ করেছে শ্রমিক স্পেশাল ট্রেন। তবে ভিন রাজ্য থেকে আসার কারনে শ্রমিকদের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার প্রবণতা রয়েছে। এমন অনেক শ্রমিকের দেহেও মিলেছে করোনা। আর তাই নিকটবর্তী স্কুল, কলেজে বাধ্যতামূলক ভাবে তৈরি করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার। আর সেই সেন্টার থেকেই উঠে আসছে নানান অভিযোগ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026