জুলাই মাসে ভারতে আবার হানা দিতে পারে পঙ্গপাল, আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের
কয়েক সপ্তাহ আগে দক্ষিণ-পশ্চিম পাকিস্তান থেকে পঙ্গপাল এসে আক্রমণ করেছিল রাজস্থানে। কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট করে অগ্রসর হয়েছিল উত্তর দিকে। পঙ্গপালের আক্রমণে যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়েছিল রাজস্থান এবং মধ্যপ্রদেশে। আবার আগামী জুলাই মাসে এই পঙ্গপালের আক্রমণ হতে পারে ভারতে, এমনই সতর্কতা জারি করলো রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও) জারি করেছে এই সতর্কতা।
আসন্ন বর্ষায় প্রজননের জন্য পঙ্গপালের দল এই মুহূর্তে দিক পরিবর্তন করেছে। এই মুহূর্তে পঙ্গপালের দল পূর্ব-পশ্চিম প্রান্তে চলে গিয়েছে। কিন্তু প্রজননের পর আবার ভারতের দিকে আসতে পারে পঙ্গপালের দল। এএফও জানাচ্ছে এবার পঙ্গপালের দল আসতে পারে ইরানের দক্ষিণ ভাগ এবং আফ্রিকার উপদ্বীপীয় এলাকা থেকে। এএফও আরও জানাচ্ছে, পূর্ব আফ্রিকায় নতুন করে পঙ্গপালের জন্ম হচ্ছে। এই পঙ্গপালের দল পূর্ব আফ্রিকা থেকে উত্তর-পশ্চিম আফ্রিকার দিকে যাবে। এরপর জুন মাসের মাঝামাঝি সময়ে উত্তর ভারত মহাসাগর বরাবর পাকিস্তান সীমান্তে এসে পৌঁছাবে।
পঙ্গপালের হানায় ইতিমধ্যেই ভালো রকম ক্ষতি হয়েছে উত্তর এবং পশ্চিম ভারতের একাধিক রাজ্যে। রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ একাধিক জেলায় কৃষিক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল পঙ্গপালের আক্রমণে। জুলাই মাসে আবার এইসব এলাকাতেই আক্রমণ করতে পারে পঙ্গপাল, এমনটাই আশঙ্কা করছে এএফও। তবে রাজ্য গুলি পঙ্গপালের আক্রমণ ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…