পলিটিক্স

মন্ত্রিত্বে ইস্তফার পর শনিবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু, তার আগেই দাদার সমর্থনে পোস্টার বনগাঁতে

ইতিমধ্যেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি ছেড়ে দিয়েছেন সরকারি নিরাপত্তা। এইচআরবিসি চেয়ারম্যানের পদ তিনি ছেড়ে দিয়েছেন। একটু আগে আবার হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদ থেকে তিনি অব্যাহতি নিয়েছেন। এতগুলো পদ ছেড়ে বর্তমানে তিনি জল্পনা উস্কে দিয়েছেন দল ছাড়ার। তবে এই ঘটনা যে ঘটবে তা আগে থেকে আভাস দেওয়া হয়েছিল। দাদার অনুগামীরা এই আভাস আগেই দিয়েছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস এই আভাসে আমল না দিয়ে এই বিপত্তি আরো বাড়িয়েছেন।

এবার শুধুমাত্র বাকি আছে শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়া। সাম্প্রতিক সময়ে করা সমস্ত ধরনের ভাষণ, তার সমস্ত পদক্ষেপ নিয়ে বাংলার রাজনীতি বর্তমানে তপ্ত। তার আগে আবারো একটি নতুন জল্পনা তৈরি করলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর সমর্থনে এতদিন বহু পোস্টার পড়েছে। তবে এবারে এই পোস্টার ট্রেন্ড কিছুটা বদলাতে শুরু করেছে। উত্তর ২৪ পরগনা বনগাঁ তে এদিন শুভেন্দুর সমর্থনে একটি পোস্টার পরল। এতদিন ধরে যে সমস্ত বার্তা শুভেন্দু দিয়ে এসেছেন, সেই সমস্ত বার্তা বনগাঁর এই পোস্টারে বেশ তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর এই শনিবার দিল্লি যেতে চলেছেন শুভেন্দু অধিকারী। আরও জানা যাচ্ছে, আগামী রবিবার তিনি বিজেপিতে যোগ দেবেন। অবশ্য এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি শুভেন্দু নিজে। বিজেপির একটি সূত্র থেকে এই খবর মিলেছে।

উত্তর ২৪ পরগনার এই পোস্টারে লেখা হয়েছে, ” দাদার হয়েই চলবো মোরা দাদার হয়ে লড়বো। দাদার হয়েই বলবো মোরা জিতবো মোরা জিতবো। ” এই পোস্টার থেকে দলবদল এর বার্তা একেবারে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী সর্মথকরা। এমনটাই মনে করছেন অনেক রাজনীতিবিদ। অন্যদিকে, প্রত্যেকবারের মতো এবারে পোস্টারেও কোনরকম দলের প্রতীক নেই। সুতরাং সকলেই তাকিয়ে রয়েছে রবিবার দিল্লিতে শুভেন্দু অধিকারী কি বলেন সেই দিকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026