ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Savings Account: SBI, HDFC, ICICI ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে? জানুন কোন ব্যাংকে নূন্যতম ব্যালেন্সের নিয়ম কত

বেসরকারি বা সরকারি সেক্টরের যে কোন ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা হয়তো জানবেন, প্রত্যেকটি গ্রাহককে কিন্তু অ্যাকাউন্টে গড় মাসিক ব্যালেন্স হিসেবে একটি নির্দিষ্ট টাকা জমা রাখতেই হয়। কোন কোন ব্যাংকে, জিরো ব্যালেন্সের একাউন্ট করার সুযোগ থাকলেও, আজকের দিনে অধিকাংশ ব্যাংকেই কিন্তু এই মিনিমাম একাউন্ট ব্যালেন্স নামক বিষয়টি রয়েছে। অর্থাৎ একাউন্ট চালু রাখতে গেলে আপনার অ্যাকাউন্টের নূন্যতম কিছু পরিমাণ টাকা রাখতেই হবে, নতুবা আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা কাটতে থাকবে সেই ব্যাংক। এই আর্টিকেলে এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই সহ একাধিক ব্যাংকের সেভিংস একাউন্টের ন্যূনতম ব্যালেন্সের ব্যাপারে জানানো হবে আপনাকে।

প্রথমে আসা যাক এসবিআই এর কথায়। ২০২০ সালের মার্চ মাসে ভারতের অন্যতম পরিচিত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার কাছে খোলা সেভিংস ব্যাংকের নূন্যতম ব্যালেন্স রাখার নিয়মটি বন্ধ করে দেয়। এর আগে মেট্রো শহর, সাব আরবান এবং গ্রামীণ অঞ্চলে সেভিংস একাউন্টে নূন্যতম যথাক্রমে ৩০০০ টাকা, ২০০০ টাকা এবং ১০০০ টাকা রাখতেই হতো।

দ্বিতীয় আসা যাক এইচডিএফসি ব্যাংকের কথায়। এই ব্যাংকে যদি আপনার একাউন্ট থাকে এবং আপনি কোন একটি মেট্রো শহরের বাসিন্দা হন, তাহলে আপনার ব্যাংকের একাউন্টে নূন্যতম ১০ হাজার টাকা কিন্তু রাখতেই হবে। অন্যদিকে সেমি আরবান অ্যাকাউন্ট এর ক্ষেত্রে এই টাকার পরিমাণ ৫,০০০ টাকা এবং গ্রামীণ অঞ্চলে কমপক্ষে ২৫০০ টাকা আপনাকে রাখতে হবে।

এরপর আসা যাক আইসিআইসিআই ব্যাংকের কথায়। ভারতের অন্যতম একটি বেসরকারি ব্যাংক হল আইসিআইসিআই ব্যাঙ্ক। এই ব্যাংকে যদি আপনি একাউন্ট খোলেন, তাহলে আপনাকে মেট্রো শহর, সেমি আরবান এবং গ্রামীণ অঞ্চলের একাউন্টের জন্য ন্যূনতম ১০,০০০ টাকা, ৫০০০ টাকা এবং ২,০০০ টাকা রাখতে হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের সেভিংস একাউন্টে ন্যূনতম একাউন্ট ব্যালান্স হিসাব করা হয় ত্রৈমাসিকের হিসাবে। অর্থাৎ তিন মাসে আপনাকে মেট্রো শহরের একাউন্ট হলে ২,০০০ টাকার নূন্যতম ব্যালেন্স রাখতে হবে। এছাড়াও সেমি আরবান এবং গ্রামীণ অঞ্চলে যথাক্রমে ১০০০ টাকা এবং ৫০০ টাকা রাখতে হবে।

Nirajana Nag

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026