ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

FD Rate: গ্রাহকদের জন্য ডবল সুখবর, সমস্ত আমানতের উপরেই বেশি বেশি সুদ দিচ্ছে এই ব্যাংকটি

ভারতের অন্যতম বেসরকারি ক্ষেত্রের ব্যাংক ফেডারেল ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর। এবারে এই ব্যাংক তাদের আমানতের ওপরে সুদের পরিমাণ বাড়িয়েছে। ফেডারেল ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্ট এবং ২ কোটি টাকার কম পরিমাণের স্থায়ী আমানতের উপরে সুদের পরিমাণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বর্ধিত সুদ ১৬ জানুয়ারি থেকেই কার্যকর হবে।

সুদের হার বৃদ্ধির পর ফেডারেল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার কম আমানতে ৩.২ শতাংশ হারে সুদ দিচ্ছে। একই সঙ্গে ব্যাঙ্কের তরফে ৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার কম আমানতে ৩.১৫ শতাংশ এবং ৫০ লক্ষ থেকে ৫ কোটি টাকার কম আমানতের উপর ৩ শতাংশ হারে সুদ দিচ্ছে। অন্যদিকে, ব্যাঙ্ক ১ লক্ষ টাকার কম আমানতের উপরও ৩.২ শতাংশ হারে সুদ দিচ্ছে।

পাশাপাশি, ব্যাঙ্ক এফডি রেট বৃদ্ধির পর ৭ থেকে ২৯ দিনের এফডিতে পাওয়া যাচ্ছে ৩ শতাংশ, ৩০ দিন থেকে ৪৫ দিনের এফডিতে পাওয়া যাচ্ছে ৩.২৫ শতাংশ, ৪৫ দিন থেকে ৬০ দিনের এফডিতে পাওয়া যাচ্ছে ৪ শতাংশ, ৬১ থেকে ৯০ দিনের এফডিতে পাওয়া যাচ্ছে ৪.২৫ শতাংশ, ৯১ দিন থেকে ১২০ দিনের এফডি-তে পাওয়া যাচ্ছে ৪.৫ শতাংশ, ১২০ দিন থেকে ১৮০ দিনের এফডি-তে পাওয়া যাচ্ছে ৪.৭৫ শতাংশ, ১৮১ দিন থেকে ২৭০ দিনের এফডি-তে পাওয়া যাচ্ছে ৫.৭৫% এবং ২৭১ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে পাওয়া যাচ্ছে ৬ শতাংশ সুদ।

অন্যদিকে, ১ বছরের এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৭৫ শতাংশ, ১ বছরের বেশি এবং ১৮ মাসের কম এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৬ শতাংশ, ১৮ মাস থেকে ২ বছরের এফডি-তে দেওয়া হচ্ছে ৭.২৫ শতাংশ, ২ বছরের বেশি এবং ৩ বছরের কম এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৭৫ শতাংশ, ৩ বছরের বেশি এবং ৫ বছরের কম সময়ের এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৭৫ শতাংশ, ৫ বছর থেকে ২২২১ দিনের এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৩ শতাংশ, ২২২২ দিনের এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৪ শতাংশ এবং ২২২৩ দিন বা তার বেশি সময়ের এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৩ শতাংশ সুদ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026