খেলা

Vinesh Phogat: WFI সভাপতির বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ তুললেন এই কুস্তিগীর, জানালেন তার ভয়ংকর অভিজ্ঞতার কথা

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ‘বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প’ আজ যেন শুধুমাত্র একটি স্লোগান ব্যতীত আর কিছুই নয়। যে প্রকল্পের মাধ্যমে তিনি নারী সমাজের উন্নতির কথা ভেবেছেন আজ সেখানেই দুর্নীতির শিকড় জন্মতে শুরু করেছে। ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট সম্প্রীতি এমন একটি বিষয় সমাজের সামনে তুলে ধরেছেন যা রীতিমতো বিস্মিত করেছে ভারতীয় ক্রিড়া জগতকে।

২৬ বছর বয়সী ভিনেশ ফোগাট সম্প্রতি WFI-এর সভাপতির বিরুদ্ধে যৌন শোষণের মতো তীব্র অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে বর্তমানে কুস্তি জগতের একাধিক তারকারা ধরনা দিচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, হরিয়ানার ভাওয়ানি জেলার একটি ছোট গ্রাম বালালিতে ২৬ আগস্ট ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেছিলেন ভিনেশ ফোগাট।

ভারতীয় জার্সিতে ভিনেশ ফোগাট সারা বিশ্বে একাধিক রেকর্ড গড়েছেন। এমনকি বহু অনুষ্ঠানে ভারতকে খ্যাতি এনে দিয়েছেন। তিনি কমনওয়েলথ গেমসে তিনটি স্বর্ণ (২০১৪, ২০১৮ এবং ২০২২) জিতেছেন। এশিয়ান গেমসের কথা বলতে গেলে, তিনি একটি স্বর্ণ (২০১৮) এবং একটি ব্রোঞ্জ (২০১৪) জিতেছেন। একই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুটি ব্রোঞ্জ পদকও জিতেছেন তিনি। এছাড়াও, তিনি ২০১৩ জোহানেসবার্গ যুব কুস্তি চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন।

আপনারা জানলে অবাক হবেন, ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন ভিনেশ ফোগাট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিজের গ্রামে একটি জমির ইস্যুতে তার বাবাকে খুন করা হয়েছিল। তবে বর্তমানে স্বামীর সাথে সুখে সংসার করছেন ভারতীয় এই কুস্তিগীর। উল্লেখ্য, ভিনেশ ফোগাটের স্বামীর নাম সোমবীর রাঠে, যে পেশায় একজন কুস্তিগীর। ২০১৮ সালের ১৩ ডিসেম্বর ভারতের এই দুই কুস্তিগীর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026