রাজ্য

ফের শাড়ির কুচি ধরে দৌড় সায়নীর! জবাব দিলেন আসানসোলের প্রার্থী

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল জোরকদমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। এবারের নির্বাচনে ঘাসফুল শিবিরে স্থান পেয়েছে একাধিক টলিউড তারকা অভিনেত্রী। আসানসোল বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। সম্প্রতি সে পায়ে হেঁটে গলিতে গলিতে প্রচার করতে বেরিয়ে গেছেন। কিন্তু এরইমধ্যে প্রচারে নেমে শাড়ির কুচি ধরে তার দৌড়ানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ প্রশ্ন করে যে হঠাৎ করে হাঁটতে হাঁটতে এরকম দৌড়ানোর কি দরকার ছিল? আবার অনেকেই তার প্রচারের তীব্র সমালোচনা করেন।

আসলে গতকাল আসানসোলের মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছিল তৃণমূল তারকা প্রার্থী সায়নী ঘোষ। তিনি বেশ হাসিখুশি ভাবে প্রত্যেক মানুষের সাথে দেখা করছিল। উৎসাহিত জনতারা তার গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছিল এবং তিনি সেই মালা খুলে আবার বাচ্চাদের গলায় পরিয়ে দিচ্ছিল। ব্যাকগ্রাউন্ডে বাজছিল তৃণমূলের খেলা হবে গানে ডিজে ভার্শন। কিন্তু হঠাৎই কেউ কিছু বুঝে ওঠার আগে তিনি শাড়ির কুচি ধরে দৌড়াতে শুরু করেন। আর তার অতর্কিত দৌড়ানো দেখেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোল শুরু হয়।

এরপর আজ সায়নী ঘোষ নিজেই আবারো দৌড়ানোর একটি ভিডিও পোস্ট করে বিতর্কের জবাব দিয়েছেন। আজকের ভিডিওতে দেখা গেছে ঠিক আগের দিনের মতোই তিনি শাড়ির কুচি করে বেশ কিছুটা ছুটে গিয়েছেন। কিছুটা ছুটে গিয়ে অবশ্য আসানসোলের মানুষ তাকে আগলে ধরে মালা পড়িয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে তিনি “গালি বয়” এর জনপ্রিয় গান তু নাঙ্গা হি ত আয়া হা, কেয়া ঘন্টা লে কর জয়েগা।” এই ১৫ সেকেন্ডের ভিডিও আবারো জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

আজকের ১৫ সেকেন্ডের ভিডিও পোস্ট করে সায়নী ঘোষ তার দৌড়ানোর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আমার পা, আমার ইচ্ছা।” আসলে সায়নী কোন সমালোচনায় কান না দিয়ে প্রচার করতে যে বেশি আগ্রহী, তা বুঝিয়ে দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026