বিনোদন

Sayantika Banerjee: নিজের ‘ফরএভার ক্রাশ’কে জড়িয়ে ধরে ছবি পোস্ট করলেন সায়ন্তিকা, দেখুন ছবি

শুধু কি সাধারণ মানুষদের ক্রাশ থাকে? নাকি সেলিব্রেটিরা ক্রাশ খায়? এটা একটা বড় প্রশ্ন? না অভিনেতা-অভিনেত্রীরা ক্রাশ খান। অনেকে তা বুক ফুলিয়ে জনসমক্ষে বলেন। যেমনটা বললেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্যে নিজের ক্রাশের কথা বললেন। না বলিউড়ের কেউ নয় বরং টলিউডের‌ এক জনপ্রিয় অভিনেতা। আর এই কথা নিজে বললেন সায়ন্তিকা।

অনেকদিন পর আবারও নিজের কাজে ফিরেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজা চন্দর পরিচালনায় অঙ্কুশ এর বিপরীতে মূল চরিত্রে অভিনয় করছেন সায়ন্তিকা। বেশ কয়েক মাস টলিউড থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। তবে এতদিন বাদে আবার‌ও কাজে ফিরলেন। ফিরতেই জুটি বাঁধছেন অঙ্কুশের সঙ্গে। তবে প্রথমবার কাজের মাঝে ফাঁক পেতেই নিজের মনের কথা জানালেন সায়ন্তিকা।

নিজের সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই সক্রিয়। এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ক্রাশের কথা বললেন। তিনি আরো বললেন এত বছর ধরে তার ক্রাশ একজবনউ এবং তিনি টলিউডের একজন সুপারস্টার অভিনেতা। আর এই অভিনেতাএ সঙ্গে সায়ন্তিকা নিজেও অভিনয় করেছেন, তার সঙ্গে ছবি পোস্ট করে সায়ন্তিকা এত দিনে মনের কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়। সেই অভিনেতা আর কেউ নন, টলিউডের বস জিৎ।

এই দিন সাদা কুর্তি আর নীল ডেনিম জিন্স পড়ে সুপারস্টাএ জিৎকে জড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন সায়ন্তিকা। সেখানেই ক্যাপশনে লিখেছেন, “আমার ফরএভার ক্রাশের সঙ্গে।” দুজনের হাসিমুখ ছবি দেখে বোঝাই যাচ্ছে, একে অপরের সঙ্গ পেয়ে দারুণ খুশি দুজনেই। এদিকে জিৎ আর সায়ন্তিকার একসঙ্গে ছবি দেখে অনেকের মনে কৌতুহল বাড়ছে তাঁদের অনুগামীদের মধ্যে। কমেন্টে লেখা হয়েছে, “আশা রাখছি খুব শীঘ্রই বড় কিছু খবর আসতে চলেছে।”

অর্থাৎ, একসঙ্গে নতুন কোনও ছবিতে আবারও তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া যাবে কিনা সেই জল্পনাই চলছে। এর আগে ‘আওয়াড়া’, ‘ বাঘ বন্দি খেলা’ ছবিতে জিৎের বিপরীতে দেখা গেছে সায়ন্তিকা। বাঘ বন্দী খেলার পর অভিনেত্রী নিয়েছিলেন লম্বা একটি ব্রেক। এতদিন বাদে কাজে ফিরতেই নিজের ক্রাশের সাথে দেখা মিললো। সম্ভবত এই ছবি জিৎের অফিসে গিয়ে তুলেছিলেন সায়ন্তিকা তবে খুব শীঘ্রই জিৎের প্রোডাকশনে বা জিৎের সঙ্গেই কি নতুন ছবির পরিকল্পনা চলছে সায়ন্তিকার? তা অবশ্য সময় বলবে তবে এই ছবি বেশ ভালোই ভাইরাল।

উল্লেখ্য, এইবছর একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে নাম লিখিয়েছেন অভিনেত্রী। এরপরেই টিকিট পেয়ে বিজেপির বিরুদ্ধে বাঁকুড়া থেকে নির্বাচনের লড়াইতে নাম লেখা সায়ন্তিকা। যদিও ভোটে তিনি জিততে পারেননি। কারণ হিসেবে উঠে এসেছিলেন দলের ভিতরের নানান বাদানুবাদ। যদিও বিধায়ক না হলেও সেখানকার মানুষের বিপদে বসে থাকেননি বরং করোনা আর যশ ঝড়ের পর সাধারণের পাশে এসে দাঁড়িয়েছিলেন সায়ন্তিকা।

Pritisha Dey

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026