বিরোধী প্রার্থী কে আক্রমণ করতে গিয়ে আবারও নতুন করে বিতর্কে জড়ালেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এবারে তিনি তার বিরোধী সায়নী ঘোষের বিরুদ্ধে একেবারে সপ্তম সুর চড়িয়ে বললেন, সায়নি ঘোষ ২ মে এর পরে কন্ডোমের দোকান দেবেন। এছাড়াও তার নিশানা তিনি এতদিন রাজনীতি করেননি, তাই তার দ্বারা রাজনীতিটা হবে না। আর তাই তার কাছে অন্য পেশা বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, তিনি কন্ডোম বেচবেন অথবা অভিযোগ করবেন।
অগ্নিমিত্রা আরো অভিযোগ করেন, উনি জানেন না, করোনা পরবর্তী সময়ে দিলীপ ঘোষ এবং অন্যান্য নেতাদের আসানসোলে কাজ করতে দেওয়া হয়নি, তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। তবে বিরোধীর এহেন মন্তব্যের পর সায়নী ঘোষ কিন্তু চুপ করে থাকেন নি। সায়নী ঘোষ বললেন, “আমি ওর স্তরে নামতে পারবো না। উনি যে কথাগুলো বলেছেন, তাতে করে উনার বংশ পরিচয়, উনি কিভাবে বড় হয়েছেন তা প্রকাশ পাচ্ছে। উনি আমাকে এতদিন বাচ্চা, বাচ্চা বলতেন। উনি আমার থেকে এত বড় হয়ে এত নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন।”
তবে অগ্নিমিত্রা পাল এর বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ উঠেছে। দিন কয়েক আগে আসানসোলের একটি জায়গায় পানীয় জল নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। সেখানে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করতে শুরু করেন এবং সেই বিক্ষোভ এ অংশগ্রহণ করেন অগ্নিমিত্রা পাল। পরবর্তীকালে জলের ট্যাঙ্কার পাঠানোর পরে সেই জলের ট্যাংকের উপরে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই অভিযোগে অগ্নিমিত্রা পাল এর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ করা হয়। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…