রাজ্য

কলকাতায় এলেন ‘ধন্যি মেয়ে’ জয়া বচ্চন, শঙ্খধ্বনি-উলুধ্বনিতে বরণ করে নিল তৃণমূল

তৃণমূলের হয়ে ভোট প্রচার করার জন্য এবারে কলকাতায় পা রাখলেন অমিতাভ বচ্চনের পত্নী জয়া বচ্চন। সন্ধ্যে ৭টা নাগাদ দমদম বিমানবন্দরে তিনি অবতীর্ণ হলেন স্পেশাল ফ্লাইটে করে।দমদম বিমানবন্দরে বাংলার মেয়ে জয়া বচ্চন কে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন তৃণমূলের পক্ষ থেকে বেশ কয়েকজন নেতা মন্ত্রী। ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে জয়া বচ্চনকে এদিন স্বাগত জানানো হয় কলকাতা বিমানবন্দরে। এছাড়াও ছিল বাংলা নিজের মেয়েকে চায় এর নজরকাড়া আয়োজন। একযোগে তৃণমূলের নেতা নেত্রীরা বরণ করে নিলেন জয়া বচ্চনকে। আপাতত তিনি কলকাতায় একটি হোটেলে উঠেছেন। আগামীকাল থেকে তৃণমূলের হয়ে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছেন।

তৃণমূল সূত্রের খবর আগামীকাল তৃণমূল ভবনে তিনি দুপুর ৩ টে নাগাদ একটি প্রেস কনফারেন্স করতে চলেছেন। তারপর করবেন টালিগঞ্জের টলিপাড়ায় একটি রোড শো। বিজেপি বিরোধী প্রচার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে নামছেন জয়া বচ্চন। আর এবারে তাকে তৃণমূলের তরফ থেকে বাংলার মেয়ে হিসেবে সামনে রাখা হচ্ছে।

আগামী ৩-৪ দিন পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন জয়া বচ্চন। রাজনৈতিক মহলের ধারণা, ভারতীয় জনতা পার্টি সেখানে বাংলার ছেলে হিসেবে মিঠুন চক্রবর্তী কে সামনে রাখছে, এরকম ভাবেই তৃণমূলের তরফ থেকে বাংলার মেয়ে হিসেবে গলা ফাটাবেন জয়া বচ্চন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026