ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI FD Scheme: এই এফডি স্কিমে অর্থ বিনিয়োগ করুন, আপনি গ্যারান্টি সহ বাম্পার রিটার্ন পাবেন

দেশের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি একটি বিশেষ প্রকল্প চালু করেছে যার নাম দেওয়া হয়েছে অমৃত কলস প্রকল্প। এই প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি প্রচুর টাকা সুদ পেয়ে যাবেন। এই সুদের হার সাধারণ ফিক্স ডিপোজিটর থেকে অনেকটা বেশি হয়। এস বি আই অমৃত কলস প্রকল্পে বিনিয়োগের শেষ তারিখ কিছুটা বৃদ্ধি করা হয়েছে। ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে অর্থ বিনিয়োগের বর্তমান সময়সীমা ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত রাখা হয়েছে। স্টেট ব্যাংকের অধীনে যদি আপনি রেগুলার ব্যাংক ফিক্স ডিপোজিট খোলেন তাহলে তার থেকে বেশি সুদ আপনি পেয়ে যাবেন এই বিশেষ ফিক্স ডিপোজিট একাউন্টে। একইসঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের থেকে বয়স্কদের বেশি সুদ দিচ্ছে এই ব্যাংক। চলুন তাহলে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এসবিআই এর অমৃত কলস প্রকল্পে আপনি ৪০০দিনের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে আপনারা ৭.১০ শতাংশ করে সুদ পেয়ে যেতে পারেন। একই সময়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই প্রকল্পে নাম নথিভুক্ত করা বয়স্ক ব্যক্তিরা ৭.৬০ শতাংশ বার্ষিক সুদ পেয়ে যান। সময়ের আগে টাকা তোলার ক্ষেত্রে জমার সময় প্রযোজ্য হার থেকে ০.৫০ শতাংশ থেকে ১ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। অমৃত কলস স্পেশাল প্রকল্পে আপনি মাসিক, ত্রমাসিক এবং অর্ধ বার্ষিক হিসেবে সুদের হার পেয়ে যাবেন। আর এই সুদ সরাসরি গ্রাহকদের একাউন্টে জমা হয়ে যাবে।

SBI-এর নিয়মিত FD স্কিমের সুদের হার জানুন

SBI ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭ শতাংশের মধ্যে সুদ অফার করে৷ ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে বয়স্ক ব্যক্তিদের জন্য সুদের হার ৪ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ।

Nirajana Nag

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026