দেশের সব থেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ৪ সেপ্টেম্বর থেকে শুরু করে দিয়েছে তাদের একটি নতুন পরিষেবা। এই পরিষেবার কারণে ব্যাংকের কোটি কোটি গ্রাহক উপকৃত হবেন। তার পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর মাধ্যমে ইলেকট্রনিক রুপির প্রচার সহজ ভাবে করতে পারবেন। তার পাশাপাশি ডিজিটাল পেমেন্ট হবে অনেকটাই বেশি সহজ। এসবিআই ভারতের সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি নিয়ে একটি নতুন পরিষেবা শুরু করেছে। সম্প্রতি সিবিডিসি ইউপিআই ইন্টারঅপারেবিলিটি পরিষেবা শুরু করেছে এসবিআই।
এই পরিষেবার সুবিধা সেই সমস্ত গ্রাহক পেতে পারবেন যারা ডিজিটাল মুদ্রা ব্যবহার করে থাকেন। তারা সহজেই ইউপিআই কিউআর কোড স্ক্যান করে ইলেকট্রনিক রুপির মাধ্যমে লেনদেন করতে পারবেন। এর ফলে দৈনন্দিন লেনদেনে ডিজিটাল মুদ্রার ব্যবহার আরো বৃদ্ধি পাবে।
এর আগে যদিও ইয়েস ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক মোবাইল ডিজিটাল রুপি নামে সিবিডিসি অ্যাপ্লিকেশন চালু করেছিল। এখন এসবিআই এই বিপ্লবের অংশ হয়ে উঠেছে। এসবিআই জানিয়েছে, ” সিবিডিসি এবং ইউপিআই একসাথে কাজ করার ফলে দৈনন্দিন জীবনে ডিজিটাল মুদ্রার গ্রহণযোগ্যতা এবং ব্যবহার অনেকটা বৃদ্ধি পাবে। “
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…