Categories: দেশনিউজ

যাদের আধার কার্ড আছে তাদের উপহার দিল UIDAI, এখন এই কাজ বিনামূল্যে করা হবে

যাদের কাছে এখন আধার কার্ড রয়েছে, তাদের জন্য এবারে সরকার নিয়ে এলো একটা দুর্দান্ত অফার। সরকার এবারে তাদের জন্য নিয়ে এলো সহজে আধার কার্ড আপডেট করার সুবিধা। এতদিন অবধি আধার কার্ড আপডেট করতে হলে, আপনাকে কমপক্ষে ৫০ টাকা খরচ করতে হতো আর আপনাকে আধার কেন্দ্রে গিয়ে এই কাজটা করতে হতো। তবে এবার আপনার জন্য রয়েছে একটা বড় সুযোগ। এবারে আপনারা বাড়িতে বসেই এই কাজটা করতে পারবেন। পাশাপাশি আপনার কোনো টাকা খরচ হবেও না। সব মিলিয়ে আপনার জন্য এটা একটা দারুন স্কিম যা বর্তমানে নিয়ে এসেছে সরকার।

১৪ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে সুযোগ

UIDAI মার্চ মাসে আধার কার্ডে বিনামূল্যে আপডেটের সুবিধা দিয়েছিল। তখন এই সুবিধা ছিল ৩ মাসের জন্য এবং পরে এই সুবিধা আরও ৩ মাসের জন্য বাড়ানো হয়। এখন আপনার কাছে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুযোগ রয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, এই সুবিধা শুধুমাত্র আপনি এই কাজটা অনলাইনে বাড়িতে বসে করলেই পাবেন। সাইবার ক্যাফে থেকে করলে আপনাকে সেই টাকা দিতেই হবে। এমনিতে আধার কেন্দ্রে ব্যক্তিগত বিবরণ আপলোড করার জন্য আপনাকে ২৫ টাকা চার্জ দিতে হবে। এ ছাড়া আপনার থেকে কোনো টাকা নেওয়া হবে না। বর্তমানে মানুষ আধার কার্ডের মাধ্যমে ১৭০০ টিরও বেশি সরকারি সুবিধা গ্রহণ করছেন।

ঘরে বসেই এভাবে নথি আপলোড করুন –

১. প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/- এ যেতে হবে।

২. এর পরে আপনাকে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত আধার নম্বর এবং ওটিপি প্রবেশ করে লগইন করতে হবে।

৩. পরিচয় এবং ঠিকানার বিশদ বিবরণ আপনার প্রোফাইলে পূরণ করতে হবে।

৪. এবারে আপনকে ভুল বিবরণ সংশোধন করতে হবে।

৫. এরপর, আপনার বিবরণ সঠিক হলে ‘I verify that the above details are correct’-এ ক্লিক করুন।

৬. এবার আপনাকে ড্রপ-ডাউন মেনুতে যেতে হবে এবং আইডেন্টিটি ডকুমেন্টে ক্লিক করতে হবে।

৭. এবার আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে।

৮. ড্রপ-ডাউন মেনু থেকে আপনি যে নথিটি জমা দিতে চান তা নির্বাচন করুন।

৯. আপনার সম্মতি জমা দিন তাহলেই, আপনার নথি আপলোড করা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026