আজকের দিনে দাড়িয়ে বেশিরভাগ মানুষ নিজের অবসর জীবনকে সুরক্ষিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের স্কিমে বিনিয়োগ করেন। বিশেষ করে ভারতীয় পোস্ট অফিস কিংবা জীবন বীমায় বিনিয়োগের পরিমাণ চোখে পড়ার মতো। সাধারণত, ঝুঁকিহহীন ভাবে এবং অধিক অর্থ রিটার্ন পাওয়ার প্রত্যাশায় এই সমস্ত স্থানে বিনিয়োগ করে থাকেন ভারতের সাধারণ নাগরিক।
তবে এবার ভারতের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ মানুষদের জন্য একটি বড় অফার ঘোষণা করেছে। এবার ফিক্সড ডিপোজিটে ব্যাংকে বিনিয়োগের সমান রিটার্ন দিচ্ছে SBI। আজ্ঞে হ্যাঁ, আপনি যে পরিমাণ অর্থ স্টেট ব্যাংকে বিনিয়োগ করবেন, ঠিক সেই পরিমাণ অর্থ আপনাকে রিটার্ন দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে ভারতীয় স্টেট ব্যাংকের বার্ষিক সুদের পরিমাণ সাধারণ নাগরিকদের জন্য ৩.০০ থেকে ৬.৫০ শতাংশ পর্যন্ত। যেখানে প্রবীন নাগরিকদের ক্ষেত্রে এই সুদের পরিমাণ ৩.৫০ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত। অর্থাৎ সাধারণ নাগরিকদের চেয়ে প্রবীণ নাগরিকরা ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে অধিক সুবিধা ভোগ করে থাকেন। আপনার বয়স যদি ৬০ উত্তীর্ণ হয় তবে ভারতীয় স্টেট ব্যাংকের এই প্রকল্প আপনার জন্য অধিক সুবিধা এনে দিতে পারে।
উল্লেখ্য, যদি কোন সাধারণ নাগরিক ভারতীয় স্টেট ব্যাংকে আগামী ১০ বছরের জন্য ১ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন, সে ক্ষেত্রে তিনি ৬.৫০ শতাংশ সুদের হারে সর্বমোট ১,৯০,৫৫৫ টাকা রিটার্ন পাবেন। যেখানে বয়স্ক ব্যক্তিরা ১ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের ওপর ৭.৫০ শতাংশ সুদের হারে ২,১০,২৩৪ টাকা রিটার্ন পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…