খেলা

Team India: মুম্বাই ইন্ডিয়ান্সের পরে কি এবার টি-২০ বিশ্বকাপে দলের নেতৃত্ব দেবেন পান্ডিয়া? প্রকাশ্যে এলো বড় খবর

বর্তমানে ভারতীয় দলে চলছে আকাশ-পাতাল পরিবর্তন। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট থেকে অভিজ্ঞ ক্রিকেটারদের সরিয়ে ধ্বংসাত্মক ক্রিকেটারদের জায়গা করে দিচ্ছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের তরুণ দল টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। ফলের স্বাভাবিকভাবে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে, আসন্ন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন কে?

আমরা আপনাদের বলি, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল সেমিফাইনাল খেলেছিল। তবে ২০২৩ ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট থেকে সরিয়ে নেওয়া হয় ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। আর সেখানে টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয় ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার হাতে।

বিগত দুই বছর ধরে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দিয়ে বেশ সাফল্য পেয়েছেন হার্দিক পান্ডিয়া। যার ফলাফল পেয়েছেন আসন্ন আইপিএলে। দলে রোহিত শর্মার উপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার হাতে। আর এরপর থেকে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া?

আমরা আপনাদের বলি, ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট থেকে বিশ্রামে যেতে চেয়েছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবে তাদের সেই সিদ্ধান্তে সম্মতি জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বরং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে রোহিত শর্মার সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে তিনি টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026