ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দুঃসংবাদ! SBI-র নতুন সিদ্ধান্তে মাথায় হাত গ্রাহকদের

ভারতের বৃহত্তম ব্যাংকিং সংস্থা এসবিআই-এর সিদ্ধান্তে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। লকডাউনের মধ্যেই আরও একবার স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল এসবিআই কর্তৃপক্ষ। সমস্ত স্থায়ী আমানতের ক্ষেত্রেই সুদের হার কমছে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত। আজ ২৭ মে থেকে নতুন এই সুদের হার কার্যকর হবে বলে ওয়েবসাইটে জানিয়েছে এসবিআই। চলতি মে মাসে এই নিয়ে দু বার সুদের হার কমালো দেশের বৃহত্তম এই ব্যাংকিং সংস্থা।

শুধু ফিক্সড ডিপোজিট নয়, সুদ কমানো হয়েছে ২ কোটি বা তার বেশি অংকের আমানতেও। এ ক্ষেত্রে সুদ কমানো হয়েছে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত। এবার থেকে এই অংকের আমানতে ৩ শতাংশ সুদ দেবে এসবিআই। আজ থেকেই চালু হয়ে যাচ্ছে এই সুদের হার। তবে সুদ বাড়ছে প্রবীণ নাগরিকদের আমানতে। এক্ষেত্রে সুদের হার বাড়ানো হচ্ছে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত।

এসবিআই সূত্রে জানা গেছে, এই পরিবর্তনের ফলে ৭ দিনে ১০ বছর মেয়াদী আমানতে বিশাল সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা। প্রায় ৩.৪ শতাংশ থেকে ৬.২ সুদ পাবেন তাঁরা। প্রসঙ্গত, গত ৮ মে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার সমস্ত স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছিল। ৩ বছর পর্যন্ত সমস্ত ধরনের আমানতে ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছিল সুদের হার। যার কার্যকর হয়েছিল ১২ মে থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026