দেশের করোনা সংক্রমণের মাত্রা বাড়ছে, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
৩১ শে মে দেশ জুড়ে জারি থাকা লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। সেদিনই আবার ‘মন কি বাত’-এর অনুষ্ঠান রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফলে, লকডাউনের বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। তবে চতুর্থ দফার লকডাউনের শেষে পঞ্চম দফায় লকডাউন জারি করতে পারে কেন্দ্র, ঈঙ্গিত মিলেছে এমনই। অবশ্য সেক্ষেত্রে সারা দেশ নয়, লকডাউন জারি হতে পারে ১১ টি রাজ্যে। একইসঙ্গে চতুর্থ দফার মতোই আরও কিছু পরিষেবায় ছাড় মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে।
দেশে লকডাউনের মেয়াদ দু মাস অতিক্রম করলেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরেই প্রতিদিন গড়ে ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ফলে, লকডাউনের নিয়মে কিছুটা শিথিলতা আনলেও দেশের করোনা পরিস্থিতির উপর কড়া নজর রয়েছে কেন্দ্রের। বেশ কিছু রাজ্যের করোনা পরিস্থিতি সংকটজনক অবস্থার মধ্যে রয়েছে। আগামী ৩১ শে মে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে সেই সকল রাজ্যে পঞ্চম দফার লকডাউন ঘোষণা হতে পারে।
এই ১১ রাজ্যের মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, পুনে, থানে, ইন্দোর, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর, সুরাট ও কলকাতার মতো বড় শহরগুলো। যেখানে ইতিমধ্যে ব্যাপক করোনা সংক্রমণ দেখা গেছে। জানা গেছে, দেশের মোট করোনা আক্রান্তের মধ্যে ৬০ শতাংশ রয়েছে আহমেদাবাদ, দিল্লি, পুনে, মুম্বই ও কলকাতা থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…