বেশ কয়েকদিন গুমোট গরম থেকে স্বস্তি মিলল কলকাতা বাসীর। মরসুমের সর্বোচ্চ গতিবেগের কালবৈশাখী হল কলকাতায়। ঘন্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝড় হয়েছে কলকাতায়। বুধবার সন্ধ্যে থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আজ বিকেল থেকেই আকাশ মেঘলা ছিল। তারপরেই সন্ধ্যে থেকে আকাশ কালো করে ধেয়ে এল তীব্র ঝড়।
আগের সপ্তাহেই আমফানের তান্ডবে লন্ডভন্ড হয়েছে কলকাতা সহ একাধিক জেলা। ফের আজ এত গতিবেগ নিয়ে ঝড় হল কলকাতাতে। আমজনতার মধ্যে তীব্র আতঙ্ক তৈরী হয়েছে। আজ কলকাতার বেশ কয়েকটি এলাকাতে আবার গাছ উপড়ে গিয়েছে। শুধু কলকাতাই নয়, রাজ্যের একাধিক জেলাতে কালবৈশাখী হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে।
কলকাতাতে বেশ কয়েকদিন গুমোট গরম ছিল। এই গরমের থেকে মানুষ সামান্য স্বস্তি পেয়েছেন। আজ কলকাতার বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৫-৮৫ শতাংশের মধ্যে ছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…