নিউজ

SBI Doorstep Banking: আপনার দোরগোড়ায় এসে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI, জানুন আবেদন করার প্রক্রিয়া

গ্রাহকদের কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বর্তমানে একাধিক নতুন নিয়ম চালু করছে। কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চালু করেছিল। এতে গ্রাহকদের ব্যালেন্স এনকোয়ারি এবং অন্যান্য খুঁটিনাটি কাজ করতে যে ব্যাপক সুবিধা হবে তা আলাদাভাবে বলার দরকার নেই। সেই সাথে সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক নতুন নিয়ম চালু করেছে যার মাধ্যমে এবার আপনি বাড়ি বসেই পাবেন ব্যাংকিং পরিষেবা। তবে মোবাইল ব্যাংকিং এর প্রতিবেদন নয়। আপনি শুনলে অবাক হবেন যে, এবার বাড়িতে এসেই ব্যাংকিং পরিষেবা প্রদান করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে বিশেষ কিছু গ্রাহকদের জন্য এই পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে এসবিআই।

সকলেই জানেন যে কোভিড মহামারীর সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা শুরু করেছিল। প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম, সার্টিফাইড ক্রনিক রোগে আক্রান্ত এবং দৃষ্টিহীনদের জন্য এই পরিষেবা চালু হয়েছিল। ব্যাংক একাউন্টের সঙ্গে কেওয়াইসি রেজিস্ট্রেশন থাকলে এবং হোম ব্রাঞ্চের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি গ্রাহক বসবাস করেন তাহলে এই পরিষেবার জন্য তারা আবেদন করতে পারেন। ডোরস্টেপ ব্যাংকিংয়ে ক্যাশ পিকআপ, ক্যাশ ডেলিভারি, চেক পিকআপ, চেক স্লিপ পিকআপ, ফর্ম ডেলিভারি, ড্রাফট ডেলিভারি, টার্ম ডিপোজিট এডভাইস ডেলিভারি, লাইফ সার্টিফিকেট পিকআপের মতো একাধিক পরিষেবা পাওয়া যাবে।

ব্যাংকের তরফে জানা গিয়েছে যোগ্য আবেদনকারীরা মাসে তিনবার বিনামূল্যে ডোরস্টেপ ব্যাংকিং পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে টুইটারে একটি অ্যানিমেটেড ভিডিও পোস্ট করে পরিষেবার সম্বন্ধে বিস্তারিত বিবরণ এবং প্রক্রিয়া ও সুবিধার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। যোগ্য গ্রাহকরা ব্যাংকের টোল ফ্রি নম্বরগুলিতে কল করে পরিষেবার জন্য রেজিস্টার্ড করতে পারবেন অথবা ১৮০০১০৩৭১৮৮ নম্বরে নিজের রেজিস্টার মোবাইল নম্বর থেকে কল করে এই পরিষেবার জন্য রেজিস্ট্রেশন করা যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026