গত সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়েছিল বেশ কয়েকদিন ধরেই। সেই জন্য মোটামুটি কিছুদিনের জন্য স্বস্তি পেয়েছিল দক্ষিণবঙ্গবাসী। সাথে সামান্য হলেও পূরণ হয়েছিল বৃষ্টির ঘাটতি। কিন্তু বৃষ্টি থামার পরেই অনুভূত হতে শুরু হয়েছে ভ্যাপসা গরম। কিন্তু সুখবর এটাই যে আবারও সেই একই ভঙ্গিমাতে নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের বুকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ থেকে শুরু করে আগামীকাল শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ইতিমধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া ওই নিম্নচাপের প্রভাবে ওড়িশা উপকূলে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই উড়িষ্যাতে বৃষ্টি আরো বাড়বে এবং তার জেরেই প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বৃষ্টির সঙ্গী হবে ঝোড়ো হাওয়া। ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে বাতাস। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি কলকাতায় দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি। বিক্ষিপ্ত কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস এর আশে পাশে থাকলে ফিল লাইক টেম্পারেচার ৩৬-৩৭ ডিগ্রী সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে। সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতার আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ হবে ৮৭ শতাংশ। বৃষ্টি হলে আদ্রতাজনিত অস্বস্তি থেকে সাময়িক মুক্তি পাওয়া যাবে। আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টি হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…