দেশ

এসবিআই নিয়ে এসেছে দুটি নতুন প্রকল্প, এবার পাবেন ব্যাংক এর থেকে আরও বেশি সুদ

স্টেট ব্যাংকে গ্রাহকদের জন্য আবারো সুখবর। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিকে আরো ভালো করে তুলতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিশেষ আমানত প্রকল্প শুরু করেছে যার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আরো বেশি সুদ। এসবিআই তাদের টুইটার একাউন্টে এই আমানত প্রকল্পের ব্যাপারে জানিয়ে। আমানত প্রকল্প অত্যন্ত স্বল্প সময়ের জন্য উপলব্ধ থাকবে এবং আগামী ১৪ ই সেপ্টেম্বর এই প্রকল্প শেষ হয়ে যাবে। এই আমানত প্রকল্পে মেয়াদি আমানত এবং বিশেষ মেয়াদি আমানতের সুবিধা আপনারা পাবেন। চলুন এটার ব্যাপারে আরও বিস্তারিত জানা যাক।

বিশেষ আমানত প্রকল্পের বৈশিষ্ট্য হলো, এসবিআই প্ল্যাটিনাম আমানতের অধীনে গ্রাহক ৭৫দিন, ৫২৫ দিন এবং ২২৫০দিনের জন্য নির্দিষ্ট টাকা তুলতে পারবেন। এনআরআই মেয়াদি আমানত সহ গার্হস্থ্য খুচরা মেয়াদি আমানত এ প্রকল্প গ্রহণ করতে পারবে। আর এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনারা একটু বেশি সুদ পাবেন।

জানা যাচ্ছে এস বি আই ৭৫ দিনের মেয়াদে যেখানে মানুষকে ৩.৯০ শতাংশ সুদের হার দিয়ে থাকে, সেখানে প্লাটিনাম ৭৫ দিনের মেয়াদে আপনারা পেয়ে যাবেন ৩.৯৫ হারে সুদ। অন্যদিকে ৫২৫ দিন ধরে যে প্ল্যান চলবে সেখানে ৫.০০ শতাংশের পরিবর্তে ৫.১০ শতাংশ এবং ২২৫০ দিনের প্রকল্পে ৫.৪০ শতাংশের পরিবর্তে ৫.৫৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

এছাড়াও মেয়াদি আমানতের সুদের হার মেয়াদী অথবা ত্রৈমাসিক ব্যবধানে পরিশোধ করা হবে যেখানে বিশেষ মেয়াদি আমানতের সুদের হার ম্যাচিউরিটিতে প্রদান করা হবে। বিশেষ মেয়াদি আমানতের ব্যাপারে তেমন ভাবে এখনো জানানো হয়নি কিছু। তবে আশা করা যাচ্ছে, এসবিআই এর তরফ থেকে বেশ ভালো কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026