বিনোদন

Nusrat Jahan: সেপ্টেম্বর নয়, এগিয়ে এল সন্তান জন্মের দিনক্ষণ, নুসরত জাহানের চেহারায় এখন পূর্ণ মাতৃত্বের আভা

এই মুহূর্তে পেজ থ্রিয়ের হটটপিক হলেন অভিনেত্রী নুসরত জাহান। দাম্পত্য জীবন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সরগরম পুরো নেটদুনিয়া। এইতো গত জুন মাসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবর সকলের সামনে চলে আসে। সরাসরি নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা না বললেও অভিনেত্রীর বেবি বাম্পের ছবি হঠাৎ করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এখন অভিনেত্রী যা ছবি দেয় তা সাথে সাথে ভাইরাল হয়ে যাচ্ছে।

নীতি পুলিশ থেকে নুসরতের অনুগামীরা এখন সকলেই মুখিয়ে আছেন সুখবর পাওয়ার আশায়। ছেলে না মেয়ে কে আসবে অভিনেত্রীর কোল আলো করে। তবে এই মাতৃত্বকালীন অবস্থায় নুসরত ছবি দিলেই তা নিয়ে শুরু হয় জোর চর্চা। এখন অভিনেত্রীও নিজের বেবি বাম্প নিয়ে নানান ছবি শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম পেজে। জানা গিয়েছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিনেত্রীর কোল আলো করে আসতে চলেছে তাঁর হবু সন্তান। কিন্তু জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে না এর আগেই আসতে চলেছে নতুন সদস্য।

নুসরতের চিকিৎসকেরা প্রথমে সেপ্টেম্বর মাসের প্রথমে নুসরতের ডেলিভারির ডেট দিলেও তা এগিয়ে গিয়েছে। চলতি মাস, অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকে যে কোনও দিনে যে কোনো সময় আসতে পারে নতুন অতিথি। আর তার সাক্ষাতের অপেক্ষায় সকলে। আর অভিনেত্রীও এখন নতুন সদস্য আসার জন্য প্রহর গুনছেন। সাথে সাথে বাকিরা। তবে এই সময় অভিনেত্রীকে বেশ সাবধানে রাখছেন অভিনেত্রীর প্রেমিক তথা অভিনেতা যশ দাশগুপ্ত।

অভিনেত্রী সে কথা নিজের মুখে শেয়ার না করলেও দুজন দুজনের মতো আলাদা ছবি দিলেও সেগুলির লোকেশান বুঝিয়ে দিচ্ছে তাঁরা একসাথে আছেন। নিজের অন্তঃসত্ত্বা কালীন অবস্থায় অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পেজে বেশ সক্রিয়। সোমবার সক্কাল নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে একটি সেলফি পোস্ট করেন নুসরত। বিনা মেকআপে মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। সারাদিন হাসছেন এই কথাও লিখলেন। এই ছবি দেখে বোঝা যাচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ড চুটিয়ে উপভোগ করছেন হবু মা। 

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026