বিনোদন

Parambrata Chattopadhyay: সারাদিন কাজ করে পরমব্রত যখন বাড়ি ফেরেন, তখন অভিনেতাকে কে স্বাগত জানায়! রইলো ভিডিও

টলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাপ্রেমীদের পাশাপাশি বহু বঙ্গ ললনার বং ক্রাশও বটে। বাংলা আর হিন্দি সিনেমাতে অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনার কাজ শুরু করেছেন পরমব্রত৷ অভিনয়ের পাশাপাশি পরিচালনায় তিনি বেশ সফল। কিছুদিন আগেই ধর্মা প্রডাকশন থেকে ডাক আসে অভিনেতার। তবে তিনি প্রযোজক করণ জোহরের প্রস্তাব ফিরিয়েছেন। কারণ তিনি দেখেন তাঁর চরিত্রে বিশেষ কিছুই করার নেই। এই ছবি ছাড়ার নির্দিষ্ট কারণ ও তিনি করণকে ব্যখ্যা করেছেন।

পরমব্রত বরাবরই চিত্রনাট্য বেছে বেছে ছবিতে অভিনয় করতে রাজি হন। টলিউড আর বলিউডে সমান তালে কাজ করে চলেছেন অভিনেতা। আর অভিনেতার কাজে জনপ্রিয়তা বেড়ে চলেছে পাশাপাশি তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে। এই সময় অভিনেতা বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে বিয়োপিক ‘অভিযান’ তৈরি করেছেন অভিনেতা পরমব্রত। ছবিটি দেখানো হবে মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে। যা পরমব্রতের কাছে এক বড় পাওনা।

তবে এত ব্যস্ততায় অভিনেতা সেভাবে নিজের বাড়িতে থাকতে পারেনা। তাই নিজের কাছের মানুষকে সেভাবে সময় দিতে পারেনা অভিনেতা। তবে অভিনেতাকে কাছে পেলে সেও তাকে আদরে ভরিয়ে দেয়। এবার পরমব্রত নিজেই নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে জানালেন কে তাঁর ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে। আর তিনি বাড়ি ফিরলেই শুরু করে আদিখ্যেতা?

কি আছে সেই ভিডিয়োতে একনজরে দেখে নেওয়া যাক। পরমব্রত’র শেয়ার করা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অভিনেতা বাড়ি ফিরতেই আদর ভরা চোখ নিয়ে গায়ে প্রায় ঝাঁপিয়ে পড়েছে তাঁর পোষ্য সারমেয়। আর পোষ্যর আদরের ঠেলায় একপ্রকার অতিষ্ঠ করে তুলেছে। অভিনেতা যতই তাকে গায়ে-মাথায় হাত বুলিয়েও দিক তবু তাঁকে থামানো যাচ্ছে না। কখনও উঠে পড়ে ঘাড়ে, কখনও কাঁধে। লেজ নেড়ে, গা চেটে ভালোবাসার বহিপ্রকাশ করেই চলেছে। অভিনেতা এরপর জানান, রোজ তাঁকে এভাবেই স্বাগত জানানো হয়। এই ভিডিয়োর পরমব্রত ক্যাপশনে লিখেছেন, ‘বাড়িতে ফেরার পর স্বাগত জানানো হচ্ছে। আজ দুপুরেরই ঘটনা। বহিপ্রকাশ হয়তো একটু চরম, কিন্তু উদ্দেশ্য একেবারে খাঁটি।’ এরপর অনুরাগীরা অভিনেতাকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026