ইয়েস ব্যাংকের সঙ্কটে পাশে দাঁড়ালো দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই। ইয়েস ব্যাংকে ৭,২৫০ কোটি টাকা বিনিয়োগ করবে এসবিআই। এদিন তারই অনুমোদন পেয়ে গেলো তারা। এর ফলে ইয়েস ব্যাংকের ৪৯% শেয়ার এসবিআই এর হাতে আসবে। শেয়ার প্রতি ১০ টাকা দরে ইয়েস ব্যাংকের মোট ৭,২৫০ কোটি টাকার শেয়ার কিনতে চলেছে এসবিআই।
এর আগে ৫ই মার্চ ইয়েস ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইয়েস ব্যাংকের গ্রাহকরা সর্বোচ্চ ৫০,০০০ টাকা তুলতে পারবে বলে জানায় দেশের শীর্ষ ব্যাংক। বিশেষ কিছু ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে বলে জানানো হয়। ইয়েস ব্যাংকের পরিচালন কমিটি ভেঙে ফেলা হয়। এসবিআই এর প্রাক্তন সিএফও কে বসানো হয় ইয়েস ব্যাংকের শীর্ষে।
আরও পড়ুন : করোনার প্রভাব উড়ানেও, ৯৮৭ টাকা থেকে শুরু বিমানভাড়া
ইয়েস ব্যাংককে বাঁচাতে এসবিআই এর শরণাপন্ন হয় রিজার্ভ ব্যাংক। এরপর এসবিআই ইয়েস ব্যাংকের ৪৯% শেয়ার কেনার জন্য অনুমোদন চায় কেন্দ্রীয় সরকারের কাছে। এদিন সেই অনুমোদনই দেওয়া হয়েছে এসবিআইকে। এর ফলে ৭,২৫০ কোটি টাকা ইয়েস ব্যাংকে বিনিয়োগ করে বেসরকারি এই ব্যাংকের ৪৯% শেয়ার কিনবে এসবিআই। ডুবতে বসা ইয়েস ব্যাংকের এই বিপুল পরিমাণ শেয়ার কেনার পর ব্যাংকের গ্রাহকরা যে অনেকটাই চাপমুক্ত হবেন সেকথা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…