বিনোদন

করোনা আতঙ্কে মুখে অদ্ভুত মাস্ক পরে নেটদুনিয়ায় ট্রোলড করিনা কাপুর খান

কৌশিক পোল্ল্যে: চিনের মারনব্যাধি করোনা ভাইরাস এখন সারাবিশ্বে ধীরে ধীরে বিস্তৃতিলাভ করছে। এর প্রকোপ থেকে রেহাই পায়নি প্রতিবেশী দেশ ভারত। এদেশেও দিনদিন বাড়ছে মৃতের সংখ্যা। স্বাভাবিকভাবেই সাধারন মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে।

সিনেজগতেও এর প্রভাব পড়েছে মারাত্মক, যে কারনে আন্তর্জাতিক ফ্যাশন উইকে প্যারিসের ইভেন্টটিতে যাওয়া থেকে বিরত থাকলেন দীপিকা পাডুকোন। হলিউড তারকারাও দক্ষিন-পূর্ব এশিয়ার ট্যুরগুলি নাকচ করে দিচ্ছেন। এমনকি বাংলার নিজস্ব টলিপাড়াতেও আবিরেই সন্তুষ্ট থাকলেন সকলে, রং মাখামাখির ঢল একেবারেই চোখে পড়েনি।

আরও পড়ুন : খালি গলায় রবীন্দ্রসংগীত গেয়ে নেটদুনিয়ায় ভাইরাল ‘শ্রীময়ী’ ধারাবাহিকের জুন আন্টি

ইদানিং করোনা নিয়ে উদ্বেগের শেষ নেই। সরকারি প্রশাসন সহ সেলেবরাও এ নিয়ে বিশেষ তৎপর, জারি হয়েছে সতর্কবার্তা। এরই মধ্যে স্টাইল কুইন করিনা কাপুর ধরা দিলেন নয়া অবতারে। মুখে মাস্ক পরে ভাইরাসের মোকাবিলায় করলেন একটি পোস্ট, আর তাতেই ঘটল বিপত্তি।

ছবি দেখেই বেজায় চটলেন একদল নেটিজেনরা, কারন করিনার মাস্কটি আর পাঁচটি সাধারন মাস্কের মতো নয়, বরং দেখতে বড়ই অদ্ভুত, যা ট্রোলারদের হাসির খোরাকে ইন্ধন জুগিয়েছে। পোস্টের কমেন্টবক্সে জমিয়ে চলছে ট্রোলিংয়ের সুরে বিরূপ মন্তব্য। হোলির দিন এক ভক্তের সঙ্গে রুঢ় ব্যবহার করে ট্রোলড হন করিনা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ট্রোলড হবার হাত থেকে রেহাই পেলেন না নবাবপত্নী করিনা কাপুর খান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026