ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ঘরে বসেই মাত্র ৪৫ মিনিটে ৫ লক্ষ টাকার লোণের সুবিধা দিচ্ছে SBI, জানুন কিভাবে আবেদন করবেন

লকডাউনের ফলে প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। বন্ধ উৎপাদন, ফলে ছোট ব্যবসায়ের সাথে যুক্ত মানুষরা খুবই ক্ষতির মুখে পড়েছেন। তাদের জন্য এবার জরুরি ঋণ প্রকল্প নিয়ে এলো এসবিআই। এসবিআই এর কোনো গ্রাহক বাড়িতে বসেই পেতে পারেন এই লোন। শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই হবে, লোনের টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে শুধুমাত্র এসবিআই এর গ্রাহকরাই পাবে বিশেষ এই লোনের সুবিধা।

এসবিআই এর এই লোন প্রকল্পের নাম Xpress Credit Personal Loan. এই লোন প্রকল্পের আওতায় একজন গ্রাহক ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। এই লোনের জন্য ১০.৫০% সুদ দিতে হবে। এসবিআই এর তরফে জানানো হয়েছে, এই লোনের জন্য আবেদন করার ৪৫ মিনিটের মধ্যেই লোন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এসবিআই আরও জানিয়েছে, মে মাসে এই লোন নিলে অক্টোবর পর্যন্ত ইএমআই এর টাকা দিতে হবেনা। অর্থাৎ ছয় মাস পর থেকে ইএমআই এর টাকা দিতে হবে।

কিভাবে এই লোনের জন্য আবেদন করবেন দেখে নিন

এই লোনের জন্য আপনাকে ব্যাংকে নথিভুক্ত নম্বর থেকে একটি এসএমএস পাঠাতে হবে। এসএমএসে গিয়ে টাইপ করুন ‘PAPL<space>ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের শেষ চার ডিজিট’। এবার এই এসএমএসটি পাঠিয়ে দিন ৫৬৭৬৭৬ নম্বরে। আপনি মেসেজটি পাঠানোর পর এই লোনের জন্য আপনি উপযুক্ত কিনা তা জানানো হবে ব্যাংকের তরফে। যদি উপযুক্ত হন তবে ব্যাংকের তরফে এসএমএসেই আপনাকে একটি লিংক পাঠানো হবে। সেই লিংকে ক্লিক করে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন।

এছাড়াও SBI YONO অ্যাপের মাধ্যমেও আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অ্যাপে গিয়ে আবেদন করার পর আপনার রেজিস্টার্ড নম্বরে একটি OTP আসবে। নির্দিষ্ট জায়গায় OTP দিলেই আপনার লোন অ্যাপ্রুভ হয়ে যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026